১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১০:৩৭ পিএম BDST banglanew24
21 May 2012   03:22:40 PM   Monday BdST
E-mail this

বিচারাধীন বিজিবি সদস্যের মৃত্যু


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : বিচারাধীন অবস্থায় মো. জহিরুল ইসলাম নামে এক বিজিবি (সাবেক বিডিআর) সদস্যের মৃত্যু হয়েছে।

বিজিবির সিপাহী মো. জহিরুল ইসলামের (৫১) পিতার নাম মৃত আঃ লতিফ। তার গ্রামের বাড়ি থানা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মানিকপাড়া গ্রামে। বিডিআর বিদ্রোহের সময় ২০০৯ সালের ফেব্রুয়ারির শেষ দিকে তৎকালীন বিডিআর হাসপাতাল থেকে তাকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা চলছিল।

রাজধানীর শাহবাগ থানার এসআই আবু জাফর জানান, গত ১৯ মে কাসেমপুর কারাগার  থেকে জহিরুলকে অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। ওই দিন সকাল পৌনে ৮টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিসাধীন অবস্থায় রোববার রাত ১১টার দিকে তিনি মারা যান।

মৃতের স্ত্রী মনি বেগম জানান, বিডিআর বিদ্রোহের আগে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে জহিরুলের হার্টের অপারেশন করানো হয় এবং ২০০৯ সালের ১৬ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী হাসপাতালে থেকে তাকে বিডিআর হাসপাতালে স্থানাস্তর করা হয়। ২৫-২৬ ফেব্রুয়ারির বিডিআর বিদ্রোহের পরে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেফতার করা হয় বলেও জানান তিনি। বিডিআর বিদ্রোহের সঙ্গে তার স্বামী জড়িত নন বলেও তিনি দাবি করেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এসআই আবু জাফর জানান, ময়নাতদন্ত শেষে জহিরুলের লাশ তার স্ত্রীর কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময় : ১৪৫০ ঘন্টা, মে ২১, ২০১২
এএইচ/এসএমএকে  / সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান