৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৬:৫২ পিএম BDST banglanew24
09 Aug 2012   07:03:58 AM   Thursday BdST
E-mail this

জেদ্দায় কিলো সাবা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল


মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জেদ্দায় কিলো সাবা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

জেদ্দা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কিলো সাবা আঞ্চলিক কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল স্থানীয় হোটেল কক্ষে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

কিলো সাবা আঞ্চলিক বিএনপির সভাপতি এসএম হাফিজুর রহমানের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সৌদি আরব বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম নান্নু, জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েত উল্লাহ, জাসাস সৌদি আরব শাখার সভাপতি আমিনুল ইসলাম ।

কিলো সাবা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ এর পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপি নেতা হামিদুল খান,জেদ্দা বিএনপি নেতা আতিকুর রহমান,জেদ্দা মহানগর বিএনপি নেতা মুস্তাক আহমেদ,মোহাম্মদ আলী,আলাউর রহমান প্রমুখ ।

এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি ও অংগসংগঠনের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তৃতায় সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জাতীয় নির্বাচন বাংলাদেশের জনগণ কোনোদিন মেনে নেবে না। তালবাহানা না করে দ্রুত তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালেরও দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১২
মোহাম্মদ আল-আমীন/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান