৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৭:৩৩ এএম BDST banglanew24
29 Nov 2012   09:41:51 PM   Thursday BdST
E-mail this

‘তাজরীন অগ্নিকাণ্ডে নাশকতার গন্ধ আছে’


উর্মি মাহাবুব, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ‘নাশকতার গন্ধ আছে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী।

বৃহস্পতিবার বিকালে বিজিএমইএ ভবনের অডিটোরিয়ামে এক জরুরি সভায় একথা বলেন তিনি।

তৈরি পোশাক শিল্পখাতের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, “সরকার যে তদন্ত করছে, তাতে একটু খেয়াল করলে দেখা যাবে যে এতে নাশকতার গন্ধ আছে। আর এ জন্য পূর্ব-প্রস্তুতি নেওয়া উচিত। বিজিএমইএ থেকে তদন্ত করা উচিত। এর জন্য সর্বোচ্চ  সাত থেকে ১০ দিন সময় লাগতে পারে। এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে দ্রুত। তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের দায়িত্ব তিনি নেবেন বলে জানান।

সভায় বিজিএমইএ সভাপতি শফিউল ইসলাম বলেন, “এ ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি করা হয়েছে। এ ব্যাপারে আমরা অন্য দশটি তদন্তের মতো দেখতে চাই না। এর জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে বিজিএমইএ থেকে এ বিষয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এ টাস্কফোর্স সমন্বয়কারী হিসেবে কাজ করবেন এসএম কচি ও আতিকুল ইসলাম। আমরা এদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করছি। আমরা বড় বক্তৃতা দিয়ে বড় হতে পারি না। কলাপসিবল গেট বন্ধ করে দেওয়ার ব্যাপারে নানা কথা হচ্ছে। ৯০ শতাংশ কারখানায়ই গেট খোলা থাকে। মাত্র এক শতাংশের কারণে এতো ভয়াবহ সব ঘটনা ঘটেছে। এসব পরিবারের কমর্ক্ষম ব্যক্তি না তৈরি হওয়া পযর্ন্ত বিজিএমইএর তরফ থেকে তাদের দায়িত্ব নেওয়া হবে। যারা অসুস্থ আছেন তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তিনি আরো বলেন, “পরবর্তিতে ডেবোনিয়ার কারখানায় যে ঘটনা ঘটেছে তা ‘জজমিয়া নাটক’ নামে অনেকেই অভিহিত করেছেন। কিন্তু এটা ঠিক না। আমরা খেটে খাওয়া মানুষ। ৫৪০০ কারখানার মধ্যে ৩০০০ কারখানায় কাজ চলছে। এদের দিয়ে এ ধরনের ঘটনা চিন্তাও করা যাবে না। এ বিষয়ে যারা টিভিতে টকশো করেন, সরকারি বা বেসরকারি দল ও অন্য সবাইকে এ সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে।”

সভায় অন্যরা বর্তমান সমস্যা সমাধানে করণীয় সম্পর্কে আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন দ্বিতীয় সভাপতি সিদ্দিকুর রহমান, এসএম কচিসহ বেশ কয়েকটি পোশাক কারখানার মালিকরা।

বক্তারা বলেন, “তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের বিষয়ে সংবাদ মাধ্যমের ভূমিকা নেতিবাচক প্রভাব ফেলেছে। বিদেশি অনেক ক্রেতা তাদের ‍অর্ডার বাতিল করেছে। এর ফলে ক্ষতির মুখে পড়বে তৈরি পোশাকশিল্প।”

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১২
ইউএম/‌আরআর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর
eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান