৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৮:২২ এএম BDST banglanew24
02 Jun 2012   07:25:15 PM   Saturday BdST
E-mail this

মাগুরায় বিএনপি অফিসে বোমাবাজি: পাল্টাপাল্টি মামলা


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা : মাগুরায় বিএনপির দু’গ্রুপের বোমাবাজি ও হামলার ঘটনায় ৩৩ জনকে আসামি করে পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের করা হয়েছে।  

শনিবার বিকালে জেলা যুবদলের সদস্য মাহবুবুর আলম টিপু বাদী হয়ে জেলা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান খান পিকুলের নাম উল্লেখ করে অজ্ঞাত ১২  জনকে আসামি করে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

অপরদিকে, জেলা যুবদলের বিগত কমিটির সদস্য ফরিদ হোসেন খান বাদী হয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলি আহম্মদ, জেলা যুবদলের আহবায়ক এ্যাড. ওয়াশিকুর রহমান কল্লোল, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মিহির কান্তি বিশ্বাসের নাম উল্লেখ করে  অজ্ঞাত ২১ জনকে আসামি করে পৃথক আরেকটি  মামলা দায়ের করেন।

শুক্রবার দুপুরে জেলা বিএনপির অফিসে বোমাবাজি ও কুপিয়ে জখম করার ঘটনায় একটি মামলা দায়ের করেন।

মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও সুভাষ কুমার দাস বাংলানিউজকে জানান,  শুক্রবার দুপুরে শহরের মিন্টু রোডে বিএনপি অফিসে হামলা, ভাংচুর, বোমাবাজি ও নেতাকর্মীদের কুপিয়ে আহত করার ঘটনায় মাহবুবুল আলম টিপুর দায়ের করা মামলায় পুলিশ এ পর্যন্ত সন্দেহভাজন ৩ জনকে ও শুক্রবার রাতে বোমাবাজির ঘটনায় ফরিদ হোসেন খানের দায়ের করা মামলার এজাহার ভুক্ত আসামি রানাকে পুলিশ গ্রেফতার করেছে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জুন ২, ২০১২

সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান