৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৮:৩৭ পিএম BDST banglanew24
29 May 2012   01:45:28 AM   Tuesday BdST
E-mail this

মঙ্গলবার সকালে বীরের সংবর্ধনা সাকিবদের


কলকাতা ব্যুরো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: আইপিএল জয়ী ভারতসেরা যোদ্ধাদের মাথায় বীরের শিরোপা তুলে দেওয়া হবে মঙ্গলবার সকালে ক্রিকেটেরই নন্দনকানন কলকাতার ইডেন গার্ডেনে ৷

সংবর্ধনা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইডেনে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট করা হয়েছে গেট ৷ কলকাতা পুলিসের পক্ষে জানানো হয়েছে, শোভাযাত্রার সঙ্গে যারা হাঁটবেন তারা ইডেনে ঢুকবেন আকাশবানী ভবনের পাশের গেট দিয়ে ৷ গঙ্গা পেরিয়ে যারা আসবেন তারা ঢুকবেন ১৩ থেকে ১৭ নম্বর গেট দিয়ে৷

কলকাতা এবং শহরতলি থেকে এলে তারা ৪ থেকে ১২ নম্বর গেট গিয়ে ইডেনে ঢুকবেন৷

তবে, ক্লাব হাউসে প্রবেশের ক্ষেত্রে বিশেষ অনুমতি লাগবে৷ মঙ্গলবার ইডেনের সমস্ত গেট খোলা থাকবে৷

কলকাতা পুলিস সূত্রে আরও জানা গিয়েছে,কিং খান এবং নাইটদের মহাকরণ থেকে গাড়িতে ইডেনে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷তবে, হেঁটে গেলেও বিশেষ সুরক্ষার ব্যবস্থা করবে কলকাতা পুলিশ ৷যেসব দর্শক গাড়ি নিয়ে আসবেন, তাদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা থাকবে৷

এছাড়াও, শোভাযাত্রা যে পথ দিয়ে যাবে, সেখানে সাময়িকভাবে যান নিয়ন্ত্রণ করা হবে৷ মঙ্গলবারই মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ ৷ছাত্রছাত্রীদের রেজাল্ট পেতে যাতে কোনও সমস্যা না হয়, সেদিকেও লক্ষ্য রাখা হবে ৷

এদিন ইডেনে প্রবেশের জন্য কোনও টিকিট লাগবে না৷ সবাইকে ইডেনে আসার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই৷

কেকেআরকে সংবর্ধনা দিতে সাজছে ইডেন ৷সিএবি পরিকল্পনা নিয়েছে,মাঠের ঠিক মাঝখানে তৈরি চারদিক খোলা মঞ্চ ৷যাতে স্টেডিয়ামের প্রতিটি কোণ থেকে দেখা যায় নাইট বরণের সব মুহূর্ত ৷এখানেই নাইটদের যৌথভাবে সংবর্ধনা দেবে রাজ্য সরকার এবং কলকাতা পৌরসভা ৷থাকছে পুষ্পবৃষ্টির পরিকল্পনাও ৷

এদিন সংগীত পরিবেশন করবে বাংলা ব্যান্ড ভূমি, চন্দ্রবিন্দু এবং দোহার৷ নাইটদের জার্সির রং বেগুনিতে সেজে উঠবে ইডেন ৷সংবর্ধনার থিম ‘করেছি লড়েছি জিতেছি রে’৷

সোনার ছেলেদের সোনা দিয়ে বরণ করতে প্রস্তুত সিএবি৷ নাইট রাইডার্সের কোচ থেকে খেলোয়াড়, সবাইকে এক ভরির সোনার চেন উপহার দেবে সিএবি ৷প্রতিটি হারের সঙ্গে থাকবে সিএবির এমব্লেম খোদাই করা বিশেষ লকেট ৷এরকম ১৮টি চেন তৈরি করা হচ্ছে ৷

সব অনুষ্ঠান শেষ করে বিকেলের মধ্যেই শহর ছাড়বেন নাইটরা ৷সন্ধে নাগাদ মুম্বই গামী বিমান ধরবেন কিং খান ৷সাকিব সহ বিদেশী ক্রিকেটারও সন্ধ্যায় কলকাতা শহর থেকে চলে যাবেন নিজেদের দেশে।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, মে ২৯, ২০১২
আরডি/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান