৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১২:০৩ এএম BDST banglanew24
04 Apr 2012   12:55:56 PM   Wednesday BdST
E-mail this

তারেক রহমানকে আটকে রাখা যাবে না: রুহুল কুদ্দুস


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
তারেক রহমানকে আটকে রাখা যাবে না: রুহুল কুদ্দুস
ছবি: দিপু /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : আইয়ুব সরকারের আমলে মিথ্যা মামলা দিয়ে শেখ মুজিবুর রহমানকে যেমন জেলে আটক রাখা যায়নি, তেমনি তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে জেলে আটক রাখতে যাবে না।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশনেত্রী ফোরাম আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু একথা বলেন।

তিনি বলেন, ফখরুদ্দীন সরকারের সময় অনেক ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় জড়াতে পারেনি। ১৩ বার চার্জশিট দেওয়ার পরেও মুফতি হান্নানের মুখ দিয়ে তারেক রহমান জড়িত থাকার চেষ্টা করা হয়েছে।

বিদ্যুৎ সমস্যা প্রসঙ্গে রুহুল কুদ্দুস বলেন, প্রধানমন্ত্রী বিদ্যুৎ নিয়ে মিথ্যাচার করছেন। যদিও প্রধানমন্ত্রী বলছেন, তারা তিন বছরে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছেন।

তিনি প্রশ্ন রাখেন, তাহলে এই বিদ্যুৎ গেল কোথায়? আজকে মানুষ গ্যাস-পানি-বিদ্যুতের জন্য রাস্তায় আন্দোলন করছে। সরকার এই ব্যর্থতা ঢাকার জন্যই তারেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মানুষের দৃষ্টি অন্য দিকে ঘুরিয়ে নিচ্ছে।

আইএসআই’র অর্থ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- খালেদা জিয়া আইএসআইয়ের কাছে যে টাকা নিয়েছে তার প্রমাণ তার কাছে আছে। তবে তা জাতির সামনে প্রকাশ করুন, অন্যথায় ক্ষমতা ছেড়ে দিন।

খালেদা জিয়ার তিন মাসের আল্টিমেটাম উল্লেখ করে তিনি বলেন, এরমধ্যে যদি তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু সমাধান না হয় তাহলে সরকার পতনের একদফা আন্দোলনে মাঠে নামবো।

ফোরাম নেতা শহীদ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য রেহেনা আক্তার রানু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল ও খালেদা ইয়াসমিন, বাংলাদেশ কল্যাণ পার্টির সাংগঠনিক সম্পাদক শাহিদুর রহমান তামান্না, ফোরোম মহাসচিব আবদুল কাদির তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময় : ১২৪৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১২

এসআইএস/এমআইএইচ,
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান