৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৩:১২ এএম BDST banglanew24
09 Sep 2012   12:58:27 PM   Sunday BdST
E-mail this

নূর চৌধুরীকে ফেরত দেওয়া অসম্ভব: কানাডীয় এমপি


ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নূর চৌধুরীকে ফেরত দেওয়া অসম্ভব: কানাডীয় এমপি

ঢাকা: বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে ফেরত দেওয়া অসম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ সফরে আসা সে দেশের এমপি মাইকেল প্রু।

কানাডার ইস্ট ইয়র্ক প্রদেশের এ এমপি রোববার জাতীয় প্রেসক্লাবে মিট দ্য প্রেসে একথা জানান।

তিনি বলেন, “নূর চৌধুরীকে কানাডা থেকে ফেরত দেওয়া অসম্ভব। কানাডার আইনে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে এমন কোনো দেশে হস্তান্তর করা যায় না, যে দেশে মৃত্যুদণ্ড আইন রয়েছে। তবে বাংলাদেশ সরকার যদি লিখিতভাবে জানায় যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, তাহলে এটা কানাডার সরকার বিবেচনা করতে পারে।”

প্রু বলেন, “নূর চৌধুরী কানাডার স্থায়ী নাগরিক। তিনি কিভাবে নাগরিকত্ব পেয়েছেন এটা সম্পূর্ণ গোপনীয় ব্যাপার। তবে নূর চৌধুরী কানাডার নাগরিকত্ব লাভ করার সময় যদি তার  মৃত্যুদণ্ডের শাস্তির বিষয়টি গোপন করে থাকেন, তাহলে তার নাগরিকত্ব বাতিল হতে পারে।”

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “নূর চৌধুরীকে তৃতীয় কোনো দেশে, যে দেশে মৃত্যুদণ্ড আইন নেই, সে দেশে হস্তান্তর করা যেতে পারে। তবে কানাডায় এ ধরনের নজির খুব কম।”

তিনি বলেন, “এটি সম্পূর্ণ আইনগত ব্যাপার। ৫০ বছর আগে কানাডায় মৃত্যুদণ্ড আইন ছিল। মানুষই আইন তৈরি করে। দেশের আইনপ্রণেতারা যদি মনে করেন আইনটি সংশোধন করা প্রয়োজন, তাহলে তারা করতে পারেন। তবে বর্তমান আইনে এটি অসম্ভব।”

প্রু বলেন, “আমি শ্রীলংকার রাজধানী কলম্বোয় যাচ্ছি কমনওয়েলথ কনফারেন্সে যোগ দিতে। নিজ খরচে এখানে এসেছি বাংলাদেশকে জানতে।”

তিনি বলেন, “কানাডায় আমার নির্বাচনী এলাকায় ১০ হাজার বাংলাদেশি বাস করেন।”

তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছ‍া প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১২
এজে/আইএ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান