৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১১:২১ এএম BDST banglanew24
28 Apr 2012   10:25:37 AM   Saturday BdST
E-mail this

শিবগঞ্জে আগুনে পুড়ে ১৩ দোকান ভষ্মীভূত


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জের দাদনচক এলাকায় শনিবার ভোরে ১৩টি দোকান আগুনে পুড়ে ভষ্মীভূত হয়েছে।

আগুনে পুড়ে কমপক্ষে ১০ লাখ টাকার মালামাল ভষ্মীভূত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দাবি করেন। তবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ১২ লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।

ক্ষতিগ্রস্ত এক মুদি দোকান মালিক মজিবুর রহমান বাংলানিউজকে জানান, ভোর সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউপির দাদনচক হাট আদিনা কলেজ এলাকায় একটি দোকানের মধ্যে থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

আগুনে ছয়টি মুদি দোকান, তিনটি কীটনাশকের দোকান এবং একটি করে ওষুধ, শাড়ি, হার্ডওয়ার ও খাবার হোটেল সম্পূর্ণ ভষ্মীভূত হয়েছে।

শিবগঞ্জ ফারার সার্ভিসের সাব অফিসার তাজেমুল হক বাংলানিউজকে জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তাদের একটি দল প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ আগুনে প্রায় ১০ লাখ টাকার বিভিন্ন পণ্য আগুনে পুড়ে গেলেও প্রায় ১২ লাখ টাকার পণ্য রক্ষা করা গেছে।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১২
প্রতিবেদন: একেএস রোকন
সম্পাদনা: তানিয়া আফরিন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান