৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৫:২৪ এএম BDST banglanew24
12 Sep 2012   09:53:07 PM   Wednesday BdST
E-mail this

৮ বছর পর সিনেমা পরিচালনায় যশ চোপড়া, নায়ক শাহরুখ


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
৮ বছর পর সিনেমা পরিচালনায় যশ চোপড়া, নায়ক শাহরুখ

দীর্ঘ আট বছর পর সিনেমা পরিচালনায় ফিরলেন যশ চোপড়া। বলিউড বাদশাহ শাহরুখ খান সিনেমার নায়ক। নায়িকা ক্যাটরিনা কাইফ এবং আনুশকা শর্মা। সিনেমার শুটিং হয়েছে কাশ্মীরে। ক’দিন আগেই কাশ্মীরে সিনেমার শুটিং শেষ করে আসেন শাহরুখ খান।

তবে সিনেমার নাম নিয়ে শাহরুখের ভক্তদের পাশাপাশি সিনেমার পরিচালক যশ চোপড়াও সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। সিনেমা জমে যাওয়ার সব উপাদানই তৈরি। শুধু ছিল না নামটাই। সেটাই জানা গেল এতদিনে।

হিন্দুস্থান টাইমসের সূত্রমতে,  ত্রিকোণ প্রেমের এই সিনেমার নাম ঠিক হয়েছে “জব তাক হে জান। প্রাথমিকভাবে এ সিনেমার নাম শোনা যাচ্ছিল “আলটিমেট লাভ স্টোরি”। জব তাক হে জান সিনেমার চিত্রনাট্য লিখেছেন আদিত্য চোপড়া, সংগীত পরিচালনায় থাকছেন এ আর রহমান। ছবিতে শাহরুখ জীবনের দুটি অধ্যায়ে অভিনয় করবেন। প্রথমে কুড়ি বছরের যুবকের ভূমিকায়, যেখানে তার চরিত্রের  সঙ্গে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র রাজের সঙ্গে মিল থাকবে। দ্বিতীয় অধ্যায়ে শাহরুখকে দেখা যাবে আর্মি অফিসারের ভুমিকায়।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান