৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১০:৩৪ এএম BDST banglanew24
09 Jul 2012   06:49:20 PM   Monday BdST
E-mail this

ঢাবি’তে মারামারির ঘটনায় টুকুদের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল


মবিনুল ইসলাম, সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ মামলার ১০ আসামি আদালতে উপস্থিত থাকা সত্ত্বেও নিয়োজিত আইনজীবীর অনুপস্থিতির কারণে ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মারামারির মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।

সিনিয়র আইনজীবীদের পক্ষে সময় চান অ্যাডভোকেট নিহার হোসেন ফারুক। আবেদনে বলা হয়, বার কাউন্সিল নির্বাচন নিয়ে ব্যস্ততার কারণে সিনিয়র আইনজীবীরা আদালতে উপস্থিত হতে না পারায় চার্জ শুনানির জন্য সময় আবশ্যক।

ঢাকা সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান চার্জ শুনানির জন্য আগামী ২৩ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করেছেন।

উল্লেখ্য, ২০১০ সালের ১৮ জানুয়ারি ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে প্রবেশ করতে গেলে দলের আভ্যন্তরীণ কোন্দলে সংঘর্ষ বাঁধে। এতে পুলিশের অফিসার ইন চার্জ মো. রেজাউল করিম এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এসএম সাইফুল ইসলাম গুরুতর আহত হন।

এ ঘটনায় শাহবাগ থানার এসআই ব্রজেন্দ্রনাথ ভদ্র বাদী হয়ে ওইদিনই টুকুসহ ৮ আসামির নাম উল্লেখ করে এবং আরো দুই/তিন শ’ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

দীর্ঘ দুই বছর পর মামলার মামলার তদন্ত কর্মকর্তা হীরেন্দ্রনাথ প্রামাণিক ২০১২ সালের ১৭ জানুয়ারি টুকুসহ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

বাংলাদেশ সময় : ১৬২৯ ঘণ্টা, জুলাই ৯, ২০১২
এমআই/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান