 |
চলচ্চিত্র সাংবাদিকদের সম্মিলিত সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আবদুর রহমান ও ইকবাল করিম নিশান প্যানেল।
সভাপতি, সাধারণ সম্পাদক ও সবকটি সম্পাদকীয়সহ ২০টি পদ পয়েছে এ প্যানেল।
শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় বাচসাসের ২০১২-২০১৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটির এ নির্বাচন। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বেলা ১২টায় ভোট গ্রহণ শুরু হয়, চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মোট ৩২৮ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ২৯৪ জন।
বাচসাসের এবারের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সরাসরি দুই প্যানেল আবদুর রহমান-ইকবাল করিম নিশান পরিষদ ও রফিকুজ্জামান-শপথ চৌধুরী পরিষদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়।
সভাপতি পদে ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবদুর রহমান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিকুজ্জামান পেয়েছেন ৮২ ভোট। ১৭০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইকবাল করিম নিশান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী শপথ চৌধুরী পেয়েছেন ১২১ ভোট।
এদিকে রফিকুজ্জামান-শপথ চৌধুরী প্যানেল মাত্র একটি পদ পেয়েছে।
একনজরে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ২০১২-১৪
সভাপতি : আবদুর রহমান (প্রিয়জন)
সহ-সভাপতি : ইব্রাহিম খলিল (তারকালোক)
সহ-সভাপতি : লিটন এরশাদ (এশিয়া ডাইজেস্ট)
সাধারণ সম্পাদক : ইকবাল করিম নিশান (গাজী টিভি)
সহ-সাধারণ সম্পাদক : কামরুল হাসান দর্পন (দৈনিক ইনকিলাব)
অর্থ সম্পাদক : হামিদ মোহাম্মদ জসিম (এবিনিউজটোয়েন্টিফোর.কম)
সাংগঠনিক সম্পাদক : বাদল আহমেদ (প্রতিচিত্র)
আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক : সৈকত সালাহউদ্দিন (আনন্দ ভুবন)
সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক : আনজুমান আরা শিল্পী (দৈনিক বাংলাদেশ সময়)
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক : রিমন মাহফুজ (দৈনিক আমাদের সময়)
প্রচার ও প্রকাশনা সম্পাদক : আবদুল্লাহ জেয়াদ (দৈনিক দিনকাল)
দপ্তর সম্পাদক : মুজাহিদ সামিউল্লাহ (দৈনিক মানবজমিন)
নির্বাহী সদস্য : নবীন হোসেন (দৈনিক সকালের খবর), রফিকুর রহমান রেকু (দৈনিক কালের কণ্ঠ), নসিম রুমি (তারকালোক), শফিকুল আলম মিলন (তারকা), শাহেদ জাহিদী (বিটিভি), সিরাজুল ইসলাম সিরাজ (রাজধানী বার্তা), সুরাইয়া রহমান মনি (এবিনিউজটোয়েন্টিফোর.কম), মনিরুল ইসলাম মানিক (অঞ্জলী) ও ইকবাল হোসেন শানু (আজকের সূর্যোদয়)
একনজরে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)
প্রতিষ্ঠা : ১৯৬৮ সালের ৫ এপ্রিল।
প্রতিষ্ঠাকালীন নাম : ইস্ট পাকিস্তান ফিল্ম জার্নালিস্ট এসোসিয়েশন (ইপিএফজেএ)।
প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক : ওবায়দুল হক ও ফজল শাহাবুদ্দীন।
প্রতিষ্ঠাতাবৃন্দ : এসএম পারভেজ, আলমগীর কবীর, সৈয়দ শামসুল হক, আসির উদ্দিন আহমেদ, আজিজ মিসির, আহমেদ জামান চৌধুরী, হোসনা বানু খানম, আহমেদ নূরে আলম, জয়নুল আবেদীন প্রমুখ।
আজীবন সদস্য : খন্দকার শাহদাত হোসেন ও গোলাম সারওয়ার।
স্বাধীনতার পর (১৯৭২) পুনর্গঠিত নাম : বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।
পুনর্গঠন পরবর্তী সভাপতি ও সাধারণ সম্পাদক : এসএম পারভেজ ও আলমগীর কবীর।
বাচসাস পুরস্কার প্রবর্তণ : ১৯৭২-৭৩ সাল।
প্রথম বাচসাস পুরস্কার প্রদান : ১৯৭৪ সালে তৎকালীন হোটেল ইন্টারকন্টিনেন্টালে।
রেজিস্ট্রেশন : ২০০৩ সাল।
নিয়মিত কার্যক্রম : বাচসাস পুরস্কার প্রদান, সেমিনার, সিম্পোজিয়াম, পরিবার দিবস, পুনর্মিলনী ও অন্যান্য।
বর্তমান সদস্য সংখ্যা : ৩২৮ জন।
বাংলাদেশ সময় ০৭১০, জুন ১৬, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম, এডিটর