৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৩:২৮ পিএম BDST banglanew24
11 Dec 2012   07:13:22 PM   Tuesday BdST
E-mail this

অবশেষে আপোস করলেন স্ত্রস কান


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অবশেষে আপোস করলেন স্ত্রস কান

ঢাকা: ১৮ মাস পর যৌন নিপীড়নের অভিযোগকারী হোটেল পরিচারিকার সঙ্গে আপোস করলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান দোমিনিক স্ত্রস কান।

স্ত্রস কানের বিরুদ্ধে দেওয়ানি মামলা তুলে নিতে নাফিসাতো দিয়ালোকে কয়েক লাখ ডলার দেওয়া হবে বলে জানা গেছে।

সোমবার নিউইয়র্ক সুপ্রিম কোর্টে ওই সমঝোতা হয়। ৬০ লাখ ডলারের বিনিময়ে এ সমঝোতা হয়েছে খবর প্রকাশিত হলেও তা অস্বীকার করেছে স্ত্রস কানের আইনজীবীরা।

ফরাসি পত্রিকা লা মঁদ প্রকাশ করেছে, আপোষের টাকার অর্ধেক সাবেক স্ত্রী ধর্ণাঢ্য অ্যানে সিনক্লেয়ার কাছে চাইবেন স্ত্রস-কান। আর বাকিটা জোগাড় করবেন ব্যাংক থেকে ঋণ নিয়ে। স্ত্রস কানের কোন সঞ্চয় নেই বলে পত্রিকাটি জানায়।

২০১১ স্ত্রস কানের বিরুদ্ধে দিয়ালো যুক্তরাষ্ট্রের ম্যানহ্যাটনের সোফিটেল হোটেলে যৌন নিপীড়ন করার অভিযোগ করেন।

দিয়ালোর এ অভিযোগের পর আইএমএফের প্রধানের পদ থেকে অব্যাহতি দিতে বাধ্য হন স্ত্রস কান। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার ইচ্ছাও ত্যাগ করতে হয় তাকে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটরeic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান