৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৯:১০ পিএম BDST banglanew24
24 Oct 2012   04:26:31 PM   Wednesday BdST
E-mail this

এই প্রথম আইটেম গানে প্রিয়াঙ্কা চোপড়া


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এই প্রথম আইটেম গানে প্রিয়াঙ্কা চোপড়া

২০০০ সালে প্রিয়াঙ্কা চোপড়া মিস ওয়ার্ল্ড উপাধি লাভ করেন।এরপর ২০০২ সালে তামিল ‘ঠামিজান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়।

হিন্দি চলচ্চিত্রে তিনি ‘আন্দাজ ’ছবির মাধ্যমে প্রবেশ করেন। ২০০৪ সালে আন্দাজ ছবির জন্য তিনি সেরা নবাগতা নায়িকা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারও লাভ করেন।

এরপর বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে পরিচিত করে তোলেন।এবার আইটেম গানের মাধ্যমে নিজের জাদু ছড়াতে আসছেন এ অভিনেত্রী।এর আগে বেশ কিছু গানে খোলামেলা পারফর্ম করেছেন প্রিয়াঙ্কা। কিন্তু পরিপূর্ণ আইটেম গানে তাকে অংশ নিতে দেখা যায়নি কখনও।

সম্প্রতি একতা কাপুরের প্রোডাকশনের দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর মধ্যে একটি হলো ‘শুটআউট এট ওয়াদালা’, যেটি পরিচালনা করছেন সঞ্চয় গুপ্তা। আর অন্য নাম না ঠিক হওয়া ছবিটি পরিচালনা করছেন তিগমানসু ধূলিয়া। এ ছবিটিতে প্রধান নারী চরিত্রে ইমরান খানের বিপরীতে দেখা যাবে তাকে। এদিকে ‘শুটআউট ওয়াদালা’ ছবিতেই প্রথমবারের মতো একটি আইটেম গানে অংশ নেবেন প্রিয়াঙ্কা।


এ বিষয়ে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, অনেক আগে থেকেই ইচ্ছে ছিল আইটেম গানে পারফর্ম করার।দুটি ছবিরই কাহিনী অনেক চমৎকার। আর প্রথমবারের মতো পূর্ণ আইটেম গানে অংশ নিচ্ছি। এখানে হট প্রিয়াঙ্কাকেই দর্শকরা খুঁজে পাবেন, তবে একটু ভিন্ন আঙ্গিকে।

আরো জানা গেছে, আইটেম গানের বাইরে একটি মুজরাও করবেন এ ছবিতে। চলতি বছরেই এই আইটেম গানটির শুটিং হওয়ার কথা রয়েছে। আর আইটেম গানে প্রিয়াঙ্কা উপস্থাপিত হবেন ব্যাপক খোলামেলাভাবে। গানটিতে প্রিয়াঙ্কার পোশাক, মেকআপ, হেয়ার স্টাইলের জন্য একটি আন্তর্জাতিক টিম নিয়ে আসারও পরিকল্পনা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ২৪,২০১২
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান