৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৬:২১ এএম BDST banglanew24
03 Jun 2012   09:01:01 PM   Sunday BdST
E-mail this

আগামী সপ্তাহেই বর্ষা শুরু!


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আগামী সপ্তাহেই বর্ষা শুরু!

ঢাকা: আগামী সপ্তাহেই সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বিস্তারের মধ্য দিয়ে বর্ষা শুরু হবে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। আর এর ফলে সারাদেশের আবহাওয়ায় বর্তমান খরতাপ ও  রুক্ষতা দ‍ূর হয়ে বৃষ্টিপাত শুরু হবে বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর।

তাদের মতে, চলতি মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় কোনো কোনো স্থানে নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ অব্যাহত থাকবে।

রোববার আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে জানানো হয়, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুইটি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩ দশমিক ৫০ থেকে ৪ দশমিক ৫০ মিলিমিটার গড় উজ্জ্বল কিরণকাল ৪ ঘণ্টা থেকে ৫ ঘণ্টা থাকতে পারে।

মে মাসে সারাদেশে সামগ্রিক গড় বৃষ্টিপাতের চেয়ে ৪৭ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। ওই মাসে দেশের কিছু কিছু স্থানে কালবৈশাখী ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হয়। এছাড়া মে মাসের অধিকাংশ সময় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশি ছিল।

তবে এ সময় দেশের অনেক জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপমাত্রা বিরাজমান ছিল এবং দ্বিতীয় সপ্তাহে তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করে। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়--- ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুন ০৩, ২০১২
আরএম/এআর/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটরJewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

ফিচার

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান