৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৩:১০ পিএম BDST banglanew24
01 Jul 2012   03:01:40 PM   Sunday BdST
E-mail this

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত, আহত ২


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় নসিমন (স্থানীয়ভাবে তৈরি গাড়ি) আরোহী কৃষক আবুল কাসেম (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় নসিমন চালক আবুল হোসেন (৪৩) ও কৃষক আবদুল আওয়াল (৩৫) গুরুতর আহত হয়েছেন।

রোববার বেলা ১১টার দিকে সীতাকুণ্ড পৌরসদর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কাসেম সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বশরতনগর এলাকার নুরুল আলমের ছেলে। আহত ২ ব্যক্তির বাড়িও সৈয়দপুর ইউনিয়নে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শাহ মোহাম্মদ আরিফুর রহমান বাংলানিউজকে জানান, পৌরসদরের উত্তর বাইপাস সংলগ্ন আমাতুন নূর কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান নসিমনকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে নসিমন চালকসহ গুরুতর আহত তিনজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কৃষক আবুল কাসেমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উন্নত চিকিৎসার জন্য আবুল হোসেন ও আবদুল আওয়ালকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
এআরএম/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান