৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১:১৪ পিএম BDST banglanew24
16 Jul 2012   12:52:17 PM   Monday BdST
E-mail this

রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

ঢাকা: প্রধান বিরোধীদল বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া। সোমবার রাত আটটায় রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

স্থায়ী কমিটির এ বৈঠকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, সোমবার রাত সাড়ে নয়টায় স্থায়ী কমিটির বৈঠকটি চেয়ারপার্সনের কার্যালয়ে শুরু হবে।

বৈঠকের কোনো সুনির্দিষ্ট আলোচ্যসূচি নেই। তবে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন রমজানে দলের সামাজিক ও ধর্মীয় আনুষ্ঠানিকতা নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানান খন্দকার মোশাররফ।

তবে আরেকটি সূত্র জানায়, বৈঠকে ঈদের পর তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে চলমান আন্দোলনের নতুন কর্মসূচি, রংপুর সিটি করপোরেশন নির্বাচন এবং শূন্য হওয়া সংসদের গাজীপুর আসনের উপ-নির্বাচনে বিএনপি অংশ নেবে কি-না এবং অংশ নিলে সেক্ষেত্রে প্রার্থিতা চূড়ান্তকরণের বিষয়ে আলোচনা হবে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
এমএম/এসএআর/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;                                      জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটরjewel_mazhar@yahoo.com

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান