ঢাকা : ‘একটি কারখানা ছাড়া আশুলিয়ায় সব গার্মেন্ট কারখানায় স্বাভাবিক কাজকর্ম চলছে’ বলে জানিয়েছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি’র (বিজিএমইএ) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।
বৃহস্পতিবার সচিবালয়ে বাজেট-পরবর্তী এক বৈঠকে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার আশুলিয়ার ৯৯ দশমিক ৯৯ ভাগ কারখানায় স্বাভাবিক কাজকর্ম চলছে। আর একটি কারখানা খুলেছে। কিন্তু সেখানে শ্রমিকরা এখনো কাজে যোগ দেয়নি।
বিষয়টি আমরা তদারকী করে দেখছি। আশুলিয়া পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ সময় : ১৫৩৭ ঘণ্টা, জুন ২১, ২০১২
এস আর/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com