 |
ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেন ও সূচকের ব্যাপক ঊর্ধ্বগতি প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন।
এদিন পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষ অবস্থানে ছিল তিতাস গ্যাস ও দ্বিতীয় অবস্থানে ইউনাইটেড এয়ারওয়েজের শেয়ার। তিতাস গ্যাসের মোট ৬৮ কোটি ৩ লাখ ৩৯ হাজার ৩০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনভর এ কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৯৭ দশমিক ১ টাকা এবং সর্বনিম্ন ৯৩ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ারের সর্বশেষ দাম ছিল ৯৩ দশমিক ৫ টাকা।
ডিএসইর ওয়েবসাইট থেকে জানা যায়, ২০০৮ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০০টিতে।
রোববার এ কোম্পানির বাজার মূলধন দাঁড়ায় ৮ হাজার ৮০৮ কোটি ৭৮ লাখ ৪৯ হাজার টাকা। এর অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৯৪২ কোটি ১০ লাখ টাকা।
বাজারে কোম্পানির মোট ৯৪ কোটি ২১ লাখ ১৬ হাজার ৩০টি শেয়ার রয়েছে। এর মধ্যে সরকারের কাছে ৭৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৫ শতাংশ শেয়ার রয়েছে।
এদিন লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির মধ্যে তিতাস গ্যাস কোম্পানির মোট লেনদেন হয় ৬৮ কোটি ৩ লাখ ৩৯ হাজার ৩০০ টাকা, ইউনাইটেড এয়ারওয়েজ ৪৭ কোটি ১০ লাখ ৭৪ হাজার টাকা, সায়হাম কটন মিলস ৩৮ কোটি ১২ লাখ ৪১ হাজার ৬০০ টাকা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ৩৬ কোটি ৭০ লাখ ৫৬ হাজার ৮০০ টাকা, ইউনিক হোটেল ৩৪ কোটি ১১ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা, আরএন স্পিনিং ৩৩ কোটি ৬৩ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা, যমুনা অয়েল ৩১ কোটি ৯২ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা, মেঘনা পেট্রোলিয়াম ৩০ কোটি ৪৯ লাখ ৮৫ হাজার ৯০০ টাকা, কেয়া কসমেটিকস ২৪ কোটি ১১ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা এবং লংকা-বাংলা ফাইন্যান্স ২৩ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।
শেয়ার ক্রয়-বিক্রির ভিত্তিতে (সংখ্যায়) ডিএসইর শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- ইউনাইটেড এয়ার ২ কোটি ৩ লাখ ৪১ হাজার ১০০টি শেয়ার হাতবদল হয়, সায়হাম কটন মিল ১ কোটি ৩ লাখ ৬৭ হাজার ২৫০টি, আরএন স্পিনিং ৮৭ লাখ ৩২ হাজার ৫০০টি, ন্যাশনাল ব্যাংক ৭৯ লাখ ৮০ হাজার ৫০০টি, তিতাস গ্যাস ৭১ লাখ ২০ হাজারটি, কেয়া কসমেটিকস ৫২ লাখ ৬৩ হাজার ৫০০টি, বিকন ফার্মা ৪৮ লাখ ৩৭ হাজার ৫০০টি, এক্সিম ব্যাংক ৪৭ লাখ ৭৪ হাজার ২০০টি, ইউসিবিএল ৪৬ লাখ ২৯ হাজার ৫০টি এবং ওয়ান ব্যাংক ৩৯ লাখ ৫১ হাজার ৫০০টি।
বাংলাদেশ সময় : ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর