ঢাকা : পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকদের কাছে কি পরিমাণ শেয়ার রয়েছে তা জানতে চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে সকল কোম্পানিগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে।
বুধবার ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, তালিকাভুক্ত কোম্পানির স্পন্সর ডিরেক্টর, প্রমোটর ডিরেক্টর, নমিনি ডিরেক্টর, ডিপোজিটরি ডিরেক্টর, পলিসিহোল্ডার ডিরেক্টর এবং পাবলিক শেয়ারহোল্ডারদের শেয়ার ধারণের তথ্য জানতে চেয়ে চিঠি ইস্যু করা হয়েছে। এসব পরিচালকদের কাছে কত শতাংশ শেয়ার আছে এবং কোম্পানির সম্মিলিত শেয়ারের তথ্যও জমা দিতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ২৩, ২০১২
এসএনএইচ
সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডডটর