নয়া দিল্লি: ভারতের রাজ্যসভার সদস্য হিসেবে শিগগির শপথ নিচ্ছেন শচীন টেন্ডুলকার। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ জুন শপথ পাঠ করবেন লিটলমাস্টার।
গত ২৪ এপ্রিলে ৩৯ বছরে পা রাখেন টেন্ডুলকার। ৩৯তম জন্মদিনের মাসে তাকে রাজ্য সভার সদস্য হিসেবে মনোনয়ন দেয় সংসদের উচ্চকক্ষ। টেন্ডুলকার ছাড়াও রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বলিউড অভিনেত্রী রেখা ও শিল্পপতি আনু আগা। এরই মধ্যে শপথ নিয়েছেন তারা।
ইন্ডিয়ান প্রিয়িয়ার লিগ (আইপিএল) নিয়ে ব্যস্ত থাকায় এখনও শপথ নিতে পারেননি টেন্ডুলকার। আইপিএল শেষ হওয়ায় আপাতত ময়দানী যুদ্ধে থেকে দূরে থাকা ভারতীয় ব্যাটিং জিনিয়াস আগামী ৪ জুন শপথ নেবেন বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী রাজিব শুক্লা।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মে ৩০, ২০১২
এমএইচ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস