৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৮:২৪ পিএম BDST banglanew24
09 Dec 2012   03:29:56 PM   Sunday BdST
E-mail this

দেশের গানে ইবরার টিপু


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দেশের গানে ইবরার টিপু

সুরকার সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী ইবরার টিপু আবারও একটি দেশের গানে কণ্ঠ দিলেন। তবে এই প্রথম টিপু পূর্ণাঙ্গভাবে কোনো দেশের গানে এককভাবে কণ্ঠ দিলেন। এর আগে তিনি বিভিন্ন শিল্পীদের সাথে দেশের গানে কণ্ঠ দিয়েছেন।

‘জন্ম থেকে দেখছি মাগো তোমার প্রিয় মুখ, লাল সবুজের পতাকায় আমার যত সুখ’ শিরোনামে গানটির কথা লিখেছেন এ মিজান। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর ও সংগীত পরিচালনাও করেছেন টিপু।

সম্প্রতি ইবরার টিপু তার নিজস্ব স্টুডিওতে গানটি রেকর্ডিংয়ের কাজ শেষ করেছেন। ইতিমধ্যেই গানটির ভিডিওর কাজও শেষ হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন শুভ্র। গানটি বিজয় দিবসে এনটিভিতে প্রচার হবে।

ইবরার টিপু বলেন, ‘প্রত্যেকেই দেশকে অনেক ভালোবাসে। আমিও আমার দেশকে অনেক বেশি ভালোবাসি। যতোদিন বেঁচে থাকব দেশকে ভালোবেসে ভালোকিছু করে যাওয়ার চেষ্টা করব। গানটি অনেক ভালো হয়েছে। শ্রোতারা গানটি শুনলেই বুঝতে পারবে। সবমিলিয়ে দেশের গান করতে পেরে আমার খুব ভালো লাগছে।’

এছাড়া ইবরার টিপু বর্তমানে ‘পরবাসিনী’ সিনেমার সংগীত পরিচালনার কাজ ছাড়াও তার একক অ্যালবাম এবং চ্যানেল আই সিটিসেল মিউজিক এ্যাওয়ার্ডের জন চারটি নজরুল সংগীতের কম্পোজিশন ও নতুন কয়েকজন শিল্পীদের অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত আছেন।

বাংলাদেশ সময় : ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১২
জিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান