৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৯:০৩ এএম BDST banglanew24
05 Jul 2012   07:03:55 PM   Thursday BdST
E-mail this

বড়পুকুরিয়ায় ক্যাজুয়াল শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু


পার্বতীপুর প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৪৩ জন ক্যাজুয়াল শ্রমিক চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে তারা এ কর্মবিরতি শুরু করেন।

এর আগে বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলীর দপ্তরে শ্রমিক নেতারা ও কর্তৃপক্ষের মধ্যে দ্বিপাক্ষিক আলোচলা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমঝোতা হয়নি। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মঞ্জুরুল হক, ব্যবস্থাপক (অপারেশন) জয়দেব কুমার সাহা, ব্যবস্থাপক (সংরক্ষণ) সৈয়দ দেওয়ান আলী এবং শ্রমিক পক্ষে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র শ্রমিক-কর্মচারী (ক্যাজ্যুয়াল) ইউনিয়নের সভাপতি নূরুজ্জামান সরকার, সহসভাপতি শাহাজাদা, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, হিফিজুল, মহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র শ্রমিক-কর্মচারী (ক্যাজ্যুয়াল) ইউনিয়নের সভাপতি নূরুজ্জামান সরকার বাংলানিউজকে জানান, বৈঠকে প্রধান প্রকৌশলী শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিয়েছেন।

তবে আন্দোলন শুরু হলে প্রধান প্রকৌশলী শুধু আশ্বাসই দেন, কিন্তু আন্দোলন থেমে গেলে তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেন না। তাই, কবে নাগাদ চাকরি স্থায়ী হবে, সুনির্দিষ্টভাবে জানতে চাইলে তা জানাতে অপারগতা প্রকাশ করায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করা হয়েছে।

এ বিষয়ে জানার জন্য বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মঞ্জুরুল হকের মুঠোফোনে বার বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

এদিকে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে জানান, শ্রমিক অসন্তোষের ফলে বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটেই জ্বালানি হিসেবে ডিজেল ব্যবহার করা হচ্ছে। এতে করে বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে। এছাড়া, ডিজেল ব্যবহার করায় উৎপাদিত বিদ্যুতের মূল্য অনেক বেশি পড়ছে।

জ্বালানি হিসেবে কয়লা ছাড়া শুধু ডিজেল ব্যবহার করে বিদ্যুৎকেন্দ্রটি চালাতে প্রতি ঘণ্টায় ৪ হাজার লিটার ডিজেলের প্রয়োজন হয়। এর ফলে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়ছে ২৩ টাকা ৫০ পয়সা। অথচ কয়লা ব্যবহার করে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য পড়ে ৩.৮০ টাকা।

উল্লেখ্য, বড়পুকুরিয়া ২৫০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ নেই, মজুরি নেই, এ শর্তে দৈনিক মজুরির ভিত্তিতে ২৪৩ জন শ্রমিক চাকরি স্থায়ীকরণের দাবিতে গত ২৮ জুন বৃহস্পতিবার মানববন্ধন, ১ জুলাই ২ ঘণ্টা, ২ জুলাই ৩ ঘণ্টা, ৩ জুলাই ৪ ঘণ্টা ও ৪ জুলাই ১৬ ঘণ্টা কর্মবিরতি পালন করেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান