 |
| ছবি : সবিতা রহমান /বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
গণজাগরণ মঞ্চ থেকে: রাষ্ট্রীয় মোবাইল অপারেটর কোম্পানি টেলিটকের কর্মকর্তারা বৃষ্টি উপেক্ষা শাহবাগের আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।
রোববার টেলিটকের প্রায় ১০০ জন কর্মকর্তা শাহবাগের গণজাগরণ চত্বরে সামনে বিক্ষোভে অংশ নেন।
চত্বরে অবস্থান প্রসঙ্গে টেলিটকের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “এই দাবি প্রতিটি বাঙালির মনেই ছিল। কিন্তু ক্ষোভ প্রকাশের জন্য একত্রিত হওয়ার জায়গা তৈরি হচ্ছিল না। তরুণরা সে জায়গা তৈরি করেছে। এমন আন্দোলনে নিজেদের শরিক করতে আমরা এখানে অবস্থান নিয়েছি।”
বৃষ্টির মধ্যে শাহবাগে অবস্থান প্রসঙ্গে কামরুজ্জামান বলেন, “১৯৭১ সালে কী বৃষ্টি হয়নি? সেই যুদ্ধে যেমন বৃষ্টি বাধা ছিল না এ যুদ্ধেও থাকবে না। রাজাকারদের ফাঁসির জন্য বাঙালি এবারের যুদ্ধেও কোনো কিছুতে পিছপা হবে না।”
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩
ইউএম/আরআর