৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৭:০৯ এএম BDST banglanew24
28 Jul 2012   08:09:28 PM   Saturday BdST
E-mail this

ছাত্রাবাসে আগুন: দোষীদের বিচার দাবি এমসি কলেজ শিক্ষার্থীদের


এনামুল হক, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটের শতবর্ষের ঐতিহ্য এমসি কলেজ ছাত্রাবাস পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে ও দোষীদের বিচার দাবিতে কলেজের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এমসি কলেজের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে এমসি কলেজের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা বলেন, “মেধাবী শিক্ষার্থীদের জ্ঞান-গরিমা, শিক্ষা-সংস্কৃতি ও মানবিকতা বিকাশের কেন্দ্রভূমি এমসি কলেজ। ছাত্র রাজনীতির দোহাই দিয়ে ছাত্রলীগ নামধারী কুখ্যাত সন্ত্রসীরা আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে ইতিহাস ঐতিহ্যের চারণভূমি বিশ্বকবির পদধূলিত এমসি কলেজ।”

শিক্ষার্থীদের দাবি, এ ঘটনায় তারা ছাত্রাবাসে বসবাসকারী শিক্ষার্থীদের মূল্যবান সার্টিফিকেট, কাগজপত্র, ল্যাপটপ, কম্পিউটার, টাকা পয়সাসহ বিভিন্ন জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়।

এমসি কলেজের ছাত্র কাজী ওয়াহিদুল ইসলামে সভাপতিত্বে ও আবদুল্লাহ আল ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে কলেজের শিক্ষার্থী শামছুর রহমান জাবাল, জহিরুল ইসলাম, ইমতিয়াজ রফিক চৌধুরী, হাসান, জামিল আহমদ, ওলিউল্লাহ, জুনায়েদ, জামাল হোসেন প্রমুখ বত্তব্য রাখেন।

গত ৮ জুলাই সন্ধ্যায় ছাত্রলীগ-শিবির সংঘর্ষের জের ধরে এমসি কলেজের ছাত্রাবাস পুড়িয়ে দেওয়া হয়। শুরু থেকেই অগ্নিসংযোগের অভিযোগ উঠে ছাত্রলীগের টিলাগড় গ্রুপের আজাদ রণজিত-পঙ্কজদের বিরুদ্ধে।

ঘটনার পর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এমসি কলেজ।

এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১২
ইএইচ/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান