১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৮:৪৭ এএম BDST banglanew24
19 Sep 2012   06:29:16 PM   Wednesday BdST
E-mail this

নতুন সিদ্ধান্তে সারিকা!


কামরুজ্জামান মিলু
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নতুন সিদ্ধান্তে সারিকা!

একজন মডেল বা অভিনয়শিল্পীর কাছে মিডিয়ার ভাবনা মানেই আলাদা অনুভূতি জন্ম নেওয়া এক জগত। অনেকটা টাইলসের মত সুন্দর করে গড়া, ঝকঝকে। তবে টাইলসের মতো পিচ্ছিল জায়গা দিয়ে অনেকেই না হেঁটে দৌড়ে যেতে চায়। আর দৌড়ে যেতে গিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। আমাদের মিডিয়াতে অনেকেরই দৌড় দিয়ে রাস্তাটা জয় করার প্রবণতা থাকলেও সারিকা তা চাননি।
 
মিডিয়ায় কাজের শুরু থেকেই তাকে ঘিরে বিভিন্ন সময়ে নানা বিষয় নিয়ে হৈ চৈ উঠেছিল কিংবা এখনও হচ্ছে। হবেই না কেন, অল্প সময়ে তারকাখ্যাতি পেয়েছেন সারিকা। একের পর এক বিজ্ঞাপনে অপরূপা এ মডেলকন্যার উপস্থিতি অনেক বেশি লক্ষণীয়।

২০০৮, ০৯, ১০, ১১ টানা বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে ভালো নির্মাতাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এরপর নাটকে অভিনয়ের পালা। আশুতোষ সুজনের পরিচালনায় ‘ক্যামেলিয়া’ নাটকটি ছিল সারিকার অভিনীত প্রথম টিভি নাটক। এরপর ২০১০ সালের ঈদে টিভি নাটকে সারিকার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গত বছর ঈদে বিভিন্ন চ্যানেলে তার অভিনীত বেশ কিছু নাটক প্রচার হয়।

এবারের ঈদেও তার ব্যতিক্রম নয়। আগত কোরবানি ঈদ সামনে রেখে নির্মিত প্রায় ২০টির মতো নাটকে দেখা যাবে তাকে। এ বিষয়ে সারিকা বাংলানিউজকে বললেন, “এবার ঈদে আমার প্রায় ২০টি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারের সম্ভাবনা রয়েছে। এ মুহূর্তে ২-৩টা ছাড়া বেশিরভাগরই নাম মনে নেই। তবে সাগর জাহান রচিত ও পরিচালিত ঈদের বিশেষ নাটক ‘আরমান ভাই’ সিক্যুয়ালের শেষ পর্ব ‘আরমান ভাই হানিমুনে’তে অভিনয় করেছি আমি। এখানে আমি স্বনামে এক মডেলের ভূমিকায় অভিনয় করেছি। আর নিজের চরিত্রে অভিনয় করাটাও অনেক আনন্দের।”

এছাড়া সারিকা প্রান্ত সরকারের খণ্ড নাটক ‘গল্পের নাম জানা নেই’এবং সাখাওয়াৎ হোসেন মানিকের পরিচালনায় ‘জীবনের চতুর্থ অধ্যায়’ নামক একটি ব্যতিক্রমর্ধী গল্পের নাটকে অভিনয় করেছেন। এ নাটকে আবুল হায়াতের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাকে। এ নাটকটি নিয়ে দারুণ আশাবাদী সারিকা।

নাটকটির গল্প নিয়ে সারিকা বলেন, “আবুল হায়াত তার শেষ জীবন একটু আয়েশে কাটানোর জন্য নিজের বড় ছেলেকে সংসারের দায়িত্ব তুলে দেন। কিন্তু তার এ অবসর জীবনে নেমে আসে তিক্ততা। তার ছেলেও ছেলেবউ তাকে তেমন সময় দেয় না। এমন সময় তার সাথে পরিচয় ঘটে আমার। এক সময় আমি তার প্রেমে পড়ে যাই। তারপর ঘটতে থাকে নানা ঘটনা।”

এ নাটকের কথা শেষ না হতেই সারিকা বললেন, “অরেকটি নাটকের কথা মনে পড়েছে। জাহিদ হাসানের পরিচালনায় তার বিপরীতে আরেকটি নাটকে অভিনয় করেছি। এ নাটকটির নাম ‘নীলিমা কাঁদছে কেন।’

সারিকার পুরো নাম সারিকা সাবরিনা। বাবা ব্যাংকার সাফিয়ার রহমান এবং  মা রোজী রহমান একটি ইংরেজি মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল। আর একমাত্র ভাই আশিক একজন চিকিৎসক। শুধু উৎসাহ আর সহযোগীতা নয়, সারিকার অনেক কাজের সমালোচকও তার পরিবার। অবসরে বন্ধু ও পরিবারকে সময় দিতে বেশি পছন্দ করেন তিনি।

বর্তমানে সরিকা নকিয়া, সিঙ্গার, ওয়ালটন এবং কেয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর । বাংলালিংকের বিজ্ঞাপনচিত্র ছাড়াও এ পর্যন্ত প্রায় ১২টি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এখন শুধু বাকি চলচ্চিত্রে অভিনয়। সে পথটাও আর বেশি দূরে নয়।

চলচ্চিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে সারিকা বাংলানিউজকে বলেন, “আমি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব অনেক আগেই পেয়েছি। কিন্তু মানসিকভাবে কখনই প্রস্তুত ছিলাম না। তবে বর্তমানে সিদ্ধান্ত নিয়েছি নাটকের কাজ কমিয়ে দিয়ে আগামী দু’মাসের মধ্যেই চলচ্চিত্রে কাজের ঘোষণা দেব। তবে কোন পরিচালকের কাজ করব, এটা এখনই জানাতে চাই না।”

মিডিয়ায় কাজ করতে এসে অনেকেই প্রথমে ভ্যাবাচ্যাকা খায় এবং নানা সমালোচনায় জড়িয়ে পড়ে। কোন কাজ করব, কোনটা করব না তা নিয়ে তালগোল পাকিয়ে ফেলে। শেষ পর্যন্ত হয়ে যায় হ-য-ব-র-ল।

সারিকা মিডিয়ায়িএরইমধ্যে সাফল্যের সাথে ৬-৭ বছর অতিবাহিত করেছেন। তাই তার জীবনের এ নতুন সিদ্ধান্ত শুভ হোক এই প্রত্যাশা রইল।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২
সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান