৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৭:৫১ পিএম BDST banglanew24
23 Apr 2012   11:28:30 AM   Monday BdST
E-mail this

আরো টানা হরতালের ঘোষণা সন্ধ্যায়


মান্নান মারুফ, স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আরো টানা হরতালের ঘোষণা সন্ধ্যায়
ছবি:নয়ন কুমার /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইলিয়াস আলীকে খুঁজে বের করার দাবিতে আরো টানা হরতাল ঘোষণার প্রস্তুতি নিয়েছে বিএনপি। চলমান হরতাল শেষে সোমবার সন্ধ্যায় বিএনপির নীতি নির্ধারকদের বৈঠক শেষে এ ঘোষণা আসতে পারে বলে বাংলানিউজকে জানিয়েছেন দলটির একাধিক সিনিয়র নেতা।

দলীয় সূত্রমতে, সোমবারের হরতাল শেষে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার তিন দিনের বা বুধ ও বৃহস্পতিবার দু’দিনের হরতাল কর্মসূচি ঘোষণার কথা ভাবছে দলের হাই কমান্ড।

এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বাংলানিউজকে বলেন, ইলিয়াস আলীর সন্ধান পেতে সরকারকে চাপ দিতেই বিএনপি এ হরতালের কথা ভাবছে।

তিনি জানান, ইলিয়াস আলী ইস্যুতে কেন্দ্রীয় নেতাদের হরতালের মাঠে স্বল্প উপস্থিতি তৃণমূল নেতা- কর্মীদের অসন্তুষ্ট করে তুলেছে। তাই আন্দোলনের মানসিকতা ধরে রাখার জন্য হলেও হরতালের কথা ভাবছে বিএনপি।

ওই নেতা আরো বলেন, বিএনপির পিঠ দেওয়ালে ঠেকে গেছে। পেছনে ফেরার আর কোনো পথ নেই। এ সরকার গত তিন বছরে চৌধুরী আলম ও খুলনার ফজলুর রহমানসহ আমাদের ৭৪ জন নেতাকে গুম করেছে। সর্বশেষ ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। এভাবে গুম হতে থাকলে বিএনপির কোনো নেতা আর দেশে থাকতে পারবেন না। তাই হরতাল ছাড়া বিকল্প নেই।

বিএনপির অপর এক কেন্দ্রীয় নেতা বাংলানিউজকে বলেন, ছাত্রদল নেতা দিনারের পর ইলিয়াস আলী নিখোঁজ হলেন। তাকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিরোধী দলকে আরো উদ্বিগ্ন করে তুলেছে।

তিনি বলেন, নানা টালবাহানায় সরকার চৌধুরী আলমকে উদ্ধার করেনি। ইলিয়াস আলীকে উদ্ধারের জন্য গত দু’দিন ধরে র‌্যাব যে নাটক করেছে তাতে তাকে খুঁজে না পাওয়ার সন্দেহ আরো ঘনীভূত হয়েছে। গুম হওয়া নেতাদের খুঁজে বের করতে বাধ্য করা না হলে সরকার আরো গুম করার সাহস পাবে। তাই দলের সর্বস্তরের নেতা-কর্মীরা কঠোর কর্মসূচির পক্ষে অবস্থান নিয়েছে। গত দু’দিন ধরে খালেদা জিয়াকেও কঠোর কর্মসূচি ঘোষণার আহবান জানাচ্ছেন নেতারা।

সোমবার হরতাল শুরুর পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন, ‘সোমবারের মধ্যে ইলিয়াস আলীকে খুঁজে বের করতে না পারলে আরো কঠোর কর্মসূচি দেবে বিএনপি। সন্ধ্যায় দলের নীতি নির্ধারকদের বৈঠক শেষে এ বিষয়ে ঘোষণা আসবে।’

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী এলাকা থেকে গাড়িচালকসহ নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। তার সন্ধান পাওয়ার দাবিতে বৃহস্পতিবার বৃহত্তর সিলেটে হরতাল পালন করা হয়। রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি। রোববারের হরতালের সমাপ্তি সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সোমবারও টানা হরতাল পালনের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১২

সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান