১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১২:৫২ এএম BDST banglanew24
24 Nov 2012   07:11:43 PM   Saturday BdST
E-mail this

কিং খানের প্রথম অভিনয় মহিলা কলেজে!


বিনোদন ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কিং খানের প্রথম অভিনয় মহিলা কলেজে!

ছোটবেলা থেকেই একজন বড় মাপের খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড কিং শাহরুখ খান। কিন্তু মেরুদণ্ডের ইনজুরির কারণে খেলার মাঠ ছাড়তে হয় এই সুপারস্টারকে।  

মন থেকে খেলোয়াড় হওয়ার স্বপ্নকে বিদায় জানিয়ে ঝুঁকলেন অভিনয়ের দিকে। কিন্তু মজার ব্যাপার হল, শাহরুখ খান প্রথম অভিনয় করেছিলেন ‘লেডি শ্রীরাম কলেজ’ নামের একটি মহিলা কলেজে।

তিনি তখন পড়তেন দিল্লির হ্যান্স রাজ কলেজে। লেডি শ্রীরাম কলেজের একটি অনুষ্ঠানে থিয়েটারের সদস্য হিসেবে অভিনয় করেছিলেন শাহরুখ। একটি টিভি শোতে অভিনয়ের শুরুর গল্প বলতে গিয়ে তিনি এ তথ্য দেন।
বলিউড কিং বলেন, “আমি খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম।

কিন্তু  ইনজুরির কারণে সেটা হয়নি। ইনজুরিটা মেরুদণ্ডে হয়েছিল এবং সেটা ছিল খুবই গুরতর। আমাকে সাতদিন অবজারভেশনে রাখা হয়। প্রায় দেড় মাসের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় আমার খেলাধুলা। প্রায় ছয় থেকে সাত মাস আমি খুব মানসিক চাপের মধ্যে ছিলাম। তখন মা আমাকে অনুপ্রেরণা দিলেন এমন কিছু করার জন্য, যার জন্য আমি একদম পারফেক্ট। তখন অভিনয়কে বেছে নেই আমি।”

শাহরুখ আরো বলেন, “লেডি শ্রীরাম কলেজের একটি অনুষ্ঠানে ‘অ্যানি গেট ইয়োর গান’ নামের একটি নাটকে প্রথম অভিনয় করি আমি। এখানে দুইটি মজার ব্যপার ছিলো।

প্রথমত কলেজটি মহিলা কলেজ ছিল এবং দ্বিতীয়ত থিয়েটার থেকে বাছাই করা কিছুসংখ্যক পুরুষ অভিনেতাদের মধ্যে আমি ছিলাম একজন।  কিছুসংখ্যক পুরুষ বলার কারণ হল, নাটকটির জন্য মাত্র চারজন ছেলে এবং ৪০ জন মেয়ে বাছাই করা হয়েছিল।”

সূত্র: দি টাইমস অব ইন্ডিয়া

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১২   
এমকে/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান