৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১:৫৫ পিএম BDST banglanew24
13 Jul 2012   06:41:24 PM   Friday BdST
E-mail this

আফগানিস্তানে ন্যাটো সেনা ও সরকারি কর্মকর্তাসহ নিহত ৩


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আফগানিস্তানে ন্যাটো সেনা ও সরকারি কর্মকর্তাসহ নিহত ৩

ঢাকা: আফগানিস্তানে পৃথক দু’টি বোমা বিস্ফোরণে এক ন্যাটো সেনা ও এক সরকারি কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছে শুক্রবার।

ন্যাটো জানিয়েছে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে তাদের এক সেনা নিহত হয়। তবে নিহত সেনার জাতীয়তা বা ঘটনার বিবরণের ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি ন্যাটো।

এছাড়া আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লাগমান প্রদেশে গাড়ি বোমা বিস্ফোরণে আফগানিস্তানের নারী বিষয়ক মন্ত্রণালয়ের একজন সরকারি কর্মকর্তা তার স্বামীসহ নিহত হয়েছেন বলে জানা গেছে।

লাগমানের প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র জানান,ওই কর্মকর্তা এবং তার স্বামী প্রাদেশিক রাজধানী মেহতারলামে শুক্রবার সকালের দিকে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন।

এসব হামলার দায়দায়িত্ব এখনও কেউ স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে আফগান সরকারি কর্মকর্তা এবং বিদেশী বাহিনীর ওপর প্রায়ই হামলা চালিয়ে থাকা আফগানিস্তানের বিদ্রোহী তালেবানরাই এসব ঘটনার সঙ্গে জড়িত।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান