ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজ কোম্পানি অর্ধবার্ষিক (জুলাই ১২-ডিসেম্বর ১২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির নিট লোকসান হয়েছে ৪৮ লাখ ৩০ হাজার টাকা ও শেয়ার প্রতি লোকসান হয়েছে ২২ পয়সা।
গত বছরের একই সময় কোম্পানির লোকসান হয়েছিল ১ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকা ও শেয়ার প্রতি লোকসান ছিল ৫৯ পয়সা।
উল্লেখ্য, ২০১২ সালে শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ৫ শতাংশ বোনাস শেয়ার দিয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘন্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
জেএনএ/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর,
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর