ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ম্যাকসন স্পিনিংয়ের বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং মেট্রো স্পিনিং কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে।
নতুন সময় অনুযায়ী ম্যাকসন স্পিনিংয়ের ইজিএম ও মেট্রো স্পিনিংয়ের এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২৫ ডিসেম্বর।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওযেবসাইট থেকে এ তথ্য জানা যায়।
অনিবার্যকারণে ম্যাকসন স্পিনিং কোম্পানির পরিচালনা পর্ষদ ইজিএম এবং মেট্রো স্পিনিং কোম্পানির পরিচালনা পর্ষদ এজিএম’র তারিখ পরিবর্তন করেছে বলে ওয়েবসাইট সূত্রে জানা যায়।
পূর্ব সময় অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর প্রতিষ্ঠান দুটির ইজিএম এবং এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে ইজিএম ও এজিএম’র অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর