১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৬:৫৭ এএম BDST banglanew24
09 Jun 2012   01:43:11 PM   Saturday BdST
E-mail this

বিপিএল

ক্রিকেটারদের পাওনা আদায়ে আইনি পথে ফিকা


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ক্রিকেটারদের পাওনা আদায়ে আইনি পথে ফিকা বিপিএল

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশগ্রহণ করা ক্রিকেটারদের বকেয়া পরিশোধ না করায় পাওনা আদায়ে মামলার প্রস্তুতি নিচ্ছে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসসোসিয়েশন (ফিকা)। ক্রিকেটারদের বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় বিসিবি ও বিপিএল ফ্রেঞ্চাইজিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এরই মধ্যে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছে ফিকা।

গত ফেব্রুয়ারিতে প্রতিযোগিতা শেষ হওয়ার পর ক্রিকেটারদের টাকা পরিশোধের বিষয়ে আশ্বস্ত করে কর্তৃপক্ষ। এমনকি নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেয়। কিন্তু ফিকার দাবি, এখনও পুরো টাকা বুঝে পাননি অনেক ক্রিকেটার। তাই পাওনা আদায়ে ফ্রেঞ্চাইজি ও বিসিবির বিরুদ্ধে মামলা করার বিষয়ে ঢাকার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেছে ক্রিকেটার্স আসসোসিয়েশন।

ফিকার প্রধান নির্বাহী টিম মে ক্রিকইনফোকে বলেন, ‘এটা সাদা এবং কালোর মতো ব্যাপার। চুক্তি অনুযায়ী কতজন ক্রিকেটারের অর্থ পরিশোধ করা হয়েছে? আর কোন তারিখে তারা সেটা বুঝে পেয়েছেন? যদি ফ্রেঞ্চাইজিরা চুক্তির শর্ত অনুযায়ী সেটা না করে থাকে তবে জামিনদার হিসেবে ক্রিকেটারদের পাওনা আদায়ের বিষয়টি নিশ্চিত করার কথা বিসিবির।’

অনেকদিন অপেক্ষার পর আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েচেণ টিম মে, ‘আমরা চারমাস অপেক্ষা করেছি। বেঁধে দেওয়া সময় পার হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এতো দিন ধরে শুধু আশার বাণী শুনিয়েছে। আমরা এমন অবস্থায় দাঁড়িয়ে যেখানে সংলাপে বসার সকল পথগুলো বন্ধ হয়ে গেছে। ফিকার আবেদনে সাড়াও দিচ্ছে না বিসিবি।’

ফিকার প্রধান নির্বাহী বলেন, ‘যদি এটা গুরুত্বপূর্ণ বিষয় না হতো তবে তারা এজাতীয় অজুহাত দিতো না। তারা যেসব সমস্যার কথা বলেছে, এর মধ্যে আছে বৈদেশিক মুদ্রা (ফরেন ক্যারেন্সি) ইস্যু। এমনকি স্থানীয় অনেক ক্রিকেটারও টাকা পাননি। তারা বলছেন টাকা দেওয়া হবে কাল, পরবর্তী সপ্তাহে অথবা আগামীতে। কিন্তু তাদের কথার কোনো বাস্তবায়ন হয়নি এখনও।’

টিম বলেন, ‘ক্রিকেটারদের প্রতি আমাদের পরামর্শ হচ্ছে যদি ব্যাংক জামানত অথবা টাকা বুঝে না পান তবে ভবিষ্যতে বিপিএলে অংশ নিবেন না।’

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জুন ০৯, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান