বডিগার্ড হয়ে গালফ্রেন্ডদের পাশে থাকাটাকে বেশ উপভোগ করেন সালমান খান। তাই বোধহয় পুরোনো গার্লফ্রেন্ডদের কাউকেই ফেরাতে পারেন না। যে কোনো প্রয়োজন একসময়ের ঘণিষ্ঠ গার্লফ্রেন্ডদের পাশে দাঁড়াতে যেন সর্বদা প্রস্তত থাকেন তিনি।
সালমানের একসময়ের গার্লফ্রেন্ড সোমি আলীকে সালমান সহযোগিতা করেছেন অনেকবার। সালমানের চ্যারিটি ফান্ড ‘হিউম্যান বিইং’ থেকে বেশ কয়েকবার সোমি আর্থিকভাবে সাহায্য পেয়েছেন।
সালমানের আরেক এক্স-গার্লফ্রেন্ড ছিলেন বলিউডের একসময়ের অভিনেত্রী সঙ্গীতা বিজলানী। দীর্ঘদিন তাদের মধ্যে প্রেম থাকলেও সম্পর্কটা শেষ হয় অপ্রত্যাশিত ভাবে। এপর তারা দীর্ঘদিন ধরেই দুজন দুজনকে এড়িয়ে চলছে। অনেক দিন পর হলেও এখন সালমান আবার নতুন করে সঙ্গীতার সঙ্গে সম্পর্কের দড়িটা জোড়া লাগাতে চান বলেই মনে করছেন অনেকে।
ভারতীয় সাবেক ক্রিকেট খেলোয়ার মো: আজহার উদ্দিনকে বিয়ে করেন সঙ্গীতা বিজলানী। এরপর থেকে সালমানের সঙ্গে তার দুরত্বটা বেড়ে যায়। কিন্তু ব্যক্তিগতভাবে সঙ্গীতা সালমানকে এড়িয়ে চললেও পারিবারিকভাবে তাদের যোগাযোগটা ছিল। সালমানের বোন অর্পিতা ও আলভিরার সঙ্গে প্রায়ই সময় কাটাতেন সঙ্গীতা।
সম্প্রতি একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে সালমান আর সঙ্গীতাকে । না একা নয়, সঙ্গে ছিল সালমানের পরিবারের সদস্যরা। একরাতে তারা সবাই মিলে বাইরে সময় কাটান। সেখানে তাদের দুজনকেই একে অপরের সঙ্গে স্বাভাবিক থাকতে দেখা যায়।
এক্স-গার্লফ্রেন্ড সোমি আলীকে সহযোগিতা, সঙ্গীতা বিজলানীর সঙ্গে স্বাভাবিক আচরণ আর ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক-ভাঙার পরেও একছবিতে অভিনয় চালিয়ে যাওয়া প্রমান করে সালমানের উদারতা।
বাকী রয়ে গেল কেবল এক্স গার্লফ্রেন্ড ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে সালমানের এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে স্বাভাবিকভাবে চলাফেরার দুর্লভ গুণের কারণে হয়তো আগামী ঐশ্বারিয়াকে তার পাশে দেখা যেতে পারে বলে মন্তব্য করছেন বলিউডের অনেকে।
বাংলাদেশ সময় ১৩২০, জুন ১২, ২০১২
সম্পাদনা: অনন্যা আশরাফ, নিউজরুম এডিটর