 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এসএলপিএল) থেকে বাংলাদেশের তিন ক্রিকেটারের আগে ভাগে ফেরা নিয়ে একটা সংশয় ছিলো। তামিম ইকবালের দল ওয়েম্বা এবং মুশফিকুর রহিম ও নাসির হোসেনের দল নাগেনাহিরা ফাইনালে উঠে গেলে তাদের আর দেশে ফেরা হতো না। শ্রীলঙ্কা থেকেই ত্রিনিদাদ এন্ড টোবাগোর উদ্দেশ্যে যাত্রা করতে হতো। এখন আর তা হচ্ছে না।
জাতীয় দলের এই তিন ক্রিকেটারের দল এসএলপিএলের ফাইনালে যেতে পারেনি। তারাও দেশে ফিরছেন বৃহস্পতিবার সকালে। এসে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না। পরের দিন জাতীয় দলের সঙ্গে ত্রিনিদাদ যাওয়ার জন্য লাগেজ গোছাতে হবে।
এসএলপিএলে খেলেছেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার মাহমুদউল্লাহ এবং মোহাম্মদ আশরাফুল। লিগ পর্ব থেকেই বাদ পড়েছে তাদের দল। এই দুই ক্রিকেটার আগেই দেশে ফিরে এসেছেন।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর