নাটোর: নাটোরের বিভিন্ন এলাকা থেকে চারটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জেলার লালপুর, গুরুদাসপুর, বড়াইগ্রাম ও সদর উপজেলা থেকে ওই চারটি মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে নাটোর সদর উপজেলার একডালা এলাকার প্রাণ কোম্পানির শ্রমিক তাইজুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট এলাকা থেকে মিলি বেগম নামের স্বামী পরিত্যাক্তা নারী, লালপুর উপজেলার দুরদুরিয়া কারিগর পাড়া থেকে জাহিদুল ইসলাম নামের যুবক ও বড়াইগ্রাম উপজেলার তিরইল গুচ্ছগ্রাম থেকে গোলাপী বেগম নামের আরেক স্বামী পরিত্যাক্তা নারীর লাশ উদ্ধার করা হয়।
এরমধ্যে বড়াইগ্রাম উপজেলার তিরইল গুচ্ছগ্রামের গোলাপী বেগমকে কুপিয়ে ও গলা কেটে এবং লালপুর উপজেলার কারিগর পাড়ার জাহিদুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নাটোরের পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান চারটি মৃতদেহ উদ্ধারের সত্যতা স্বীকার করেছেন। ঘটনাগুলো তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর