নয়াপল্টন থেকে: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয়তাবাদী যুবদল।
যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল অসুস্থ থাকায় বিকেল চারটার দিকে দলটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের সভাপতিত্বে এ বিক্ষোভ শুরু হয়।
বিকেল পৌনে ৫টায় সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া তার সঙ্গে মঞ্চে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, সাংগাঠনিক সম্পাদক ফজলুল হক মিলন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনুসহ বিএনপির কারাবন্দি সব নেতাকর্মীর মুক্তি ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ সমাবেশ ডাকা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুন ২১, ২০১২
এমএম/এমআইএইচ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর