 |
ঢাকা : রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার বেলা সোয়া ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিদেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতিনিধিদের সঙ্গে এবং পরে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন।
কুশল বিনিময়ের সময় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, লে. জেনারেল (অব.) মাহাবুবুর রহমান, মির্জা আব্বাস, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, রফিকুল ইসলাম মিয়া, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, উপদেষ্টা ড. এম ওসমান ফারুকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তার শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করার কথা রয়েছে।
সন্ধ্যায় বিএনপি গুলশান কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে বসবেন খালেদা জিয়া।
বাংলাদেশ সময় : ১৪২৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২
এনএম/সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com