চট্টগ্রাম: জামায়াত-শিবির তাণ্ডব চালাতে পারে এমন খবরে চট্টগ্রাম নগরীর ৬০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশী শুরু করেছে পুলিশ। এছাড়া জামায়াত অধ্যুষিত এলাকায়ও তল্লাশী চালানো হচ্ছে।
এ খবরের পর নগরীতে ১ হাজারেরও বেশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তল্লাশী ও অতিরিক্ত পুলিশ মোতায়েনের বিষয়টির সত্যতা স্বীকার করে নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোশতাক আহমদ বাংলানিউজকে বলেন, ` অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা ও অপরাধ দমনে নগরীর বিভিন্ন গুরুত্ব পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশী করা হচ্ছে।`
তিনি বলেন, `জামায়াত-শিবিরের কর্মীরা নগরীতে যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে এমন সংবাদের বিত্তিতে পুলিশের বিশেষ কৌশল অংশ হিসেবে আকষ্মিক অভিযাচ চালানো হচ্ছে।`
পুলিশের একটি সূত্র জানায়, পুশিলের বিশেষ গোয়েন্দা শাখা থেকে শুক্রবার রাতে জামাযাত-শিবির কর্মীরা নগরীতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে এমন সংবাদ দেয়। এরপরই আকষ্মিক এ অভিযান শুরু করা হয়।
বাংলাদেশ সময়:২০ ১০ঘণ্টা, ডিসেম্বর ২১ ২০১২
এমইউ/টিসি