৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৮:৫৩ এএম BDST banglanew24
05 Aug 2012   02:40:03 PM   Sunday BdST
E-mail this

গ্রামীণব্যাংক ইস্যুতে অসন্তুষ্ট মার্কিন সিনেটর বারবারা


ডেস্ক রিপোর্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গ্রামীণব্যাংক ইস্যুতে অসন্তুষ্ট মার্কিন সিনেটর বারবারা

ঢাকা: গ্রামীণব্যাংকের ব্যাপারে বাংলাদেশ সরকারের অবস্থানে অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের সিনেটর বারবারা বক্সার। গ্রামীণব্যাংকের ওপর সরকারের ‘নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার’ চেষ্টায় গভীর হতাশা ব্যক্ত করেছেন তিনি।

ব্যাংকটির ব্যবস্থাপনায় হস্তক্ষেপ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

গত ৩ আগস্ট ওয়াশিংটনে দেওয়া এক বিবৃতিতে সিনেটর বারবারা বলেন, “ গ্রামীণব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বাংলাদেশ সরকার যে উদ্যোগ নিয়েছে তাতে আমি খুবই হতাশ।”

তিনি বলেন, “ এ উদ্যোগ বাংলাদেশের লাখ লাখ নারীর দরিদ্রতা থেকে বেরিয়ে আসার সক্ষতাকে হুমকির মুখে ফেলবে। গ্রামীণব্যাংকের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ভার ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসের ওপর ছেড়ে দেওয়া উচিৎ। যাতে ব্যাংকটি বাংলাদেশিদের ও তাদের পরিবারের ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে সহায়তায় তার কার্যক্রম অব্যাহত রাখতে পারে।”

বক্সার জোর দিয়ে বলেন, “গ্রামীণব্যাংক একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেটি ৮৩ লাখ মানুষকে ঋণ ও অন্যান্য সহায়তা দেয়, যাদের বেশিরভাগই নারী।” ঋণ গ্রহিতারা যাতে অর্থনৈতি আত্মনির্ভরশীলতা অর্জন করতে পারে এবং তাদের পরিবারকে সহায়তা করতে পারে সে জন্য ব্যাংকটিতে হস্তক্ষেপ না করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে গ্রামীণব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষেত্রে এ ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানটির চেয়ারম্যানকে অধিক ক্ষমতা দিয়ে অধ্যাদেশ সংশোধন সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়।  

কিন্তু সিনেটর বক্সার বলছেন, “গ্রামীণব্যাংকের শেয়ারহোল্ডারদের দ্বারা নির্বাচিত নয় জন নারী এবং অন্যান্যদের নিয়ে গঠিত বোর্ড অব ডিরেক্টরসকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে একজনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার ক্ষমতা দেওয়া উচিৎ।”  

প্রসঙ্গত, গত ২৭ জুন সিনেটর বারবারা বক্সারের নেতৃত্বে যুক্তরাষ্ট্র কংগ্রেসের ১৭ জন নারী সিনেটর একই অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লেখেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর;
জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর
jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান