৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১২:১৯ পিএম BDST banglanew24
22 Dec 2012   09:38:52 AM   Saturday BdST
E-mail this

প্রশাসনকে ফাঁকি দিয়ে গভীর রাতে মালয়েশিয়ায় রওনা দিল ১২০০ জন


বাংলানিউজ ইনভেস্টিগেটিভ টিম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রশাসনকে ফাঁকি দিয়ে গভীর রাতে মালয়েশিয়ায় রওনা দিল ১২০০ জন

সেন্টমার্টিন: প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে শুক্রবার দিনগত রাত তিনটায় মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয় ১২০০ জন। এর আগে টেকনাফের বিভিন্ন ঘাট থেকে কয়েকটি দলে বিভক্ত হয়ে সেন্টমার্টিনের উপকূলে থাকা বার্মিজ কাঠের জাহাজে উঠেন তারা।

রাতে টেকনাফের খুড়েরমুখ ঘাট থেকে ৬০ জন, মুন্ডারিল থেকে ৪৫ জন ও জয়নালের ঘাট থেকে ৫৫ জনসহ প্রায় ২৫০ জন মাছধরার ছোট ট্রলারে করে ছোট ছোট উপদলে ভাগ হয়ে সেন্টমার্টিন উপকূলে অপেক্ষারত জাহাজে ওঠে।

এছাড়া আরো ৬০০ জন আসেন চট্টগ্রাম, কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, মিরসরাই, শিকলবাহাসহ বিভিন্ন ঘাট থেকে। এরপর রাত ৩টার দিকে মালয়েশিয়ার পথে গভীর সাগরে দুইদিন ধরে অপেক্ষামাণ বাকি ৪০০ জনকে নিয়ে রওনা হয় জাহাজটি।

সেন্টমার্টিনের জাহাজ থেকে আব্দুর রহমান নামের এক দালাল জানান, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমঝোতা করেই লোক পাঠানো হয়েছে। এ কাজে বরাবরের মতো সহায়তা করেছেন জাহিদ নামের টেকনাফের এক সংবাদকর্মী।

অন্য এক দালাল জানান, যত জন লোক যাওয়ার কথা ছিল শেষ পর্যন্ত যোগাড় হয়েছে তারও বেশি। তাই টেকনাফের এমপি সাহেবের আত্মীয় ও তার ভাগিনা নিপুর চাচাতো ভাই আকতার কামাল ও শাহেদ কামালের (পিতা নাজির আহমেদ) বাড়িতে বেশিরভাগ লোকের থাকার ব্যবস্থা করতে হয়।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর, ২১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বাংলানিউজ স্পেশাল

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান