১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১১:০২ এএম BDST banglanew24
29 Jan 2013   04:39:21 PM   Tuesday BdST
E-mail this

ভারত নাগরিকদের নিরাপত্তা দিতে সমর্থ: স্বরাষ্ট্র সচিব


‌আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ভারত নাগরিকদের নিরাপত্তা দিতে সমর্থ: স্বরাষ্ট্র সচিব

ঢাকা: ভারত নিজের নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি সমর্থ বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্র সচিব আরকে সিং।
 
ভারতের অভিনেতা শাহরুখ খানকে নিরাপত্তা দেওয়া উচিত-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের মন্তব্যের প্রেক্ষিতে আর কে সিং বলেন, “ভারত তার নাগরিকদের নিরাপত্তা দিতে সমর্থ। নিজের নিরাপত্তা নিয়ে ভাবুন।”

পাকিস্তানের ‍জামাত-উদ-দা’ওয়াহের (জেইউডি) প্রধান ও ভারতের মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত হাফিজ সাঈদ বলিউডের সুপারস্টার শাহরুখ খানকে পাকিস্তানে পাড়ি জমানোর পরামর্শ দেওয়ার পর রেহমান মালিক ভারতকে তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেন।
রেহমান মালিক বলেন, “শাহরুখ ভারতে জন্ম নিয়েছেন। তিনি ভারতে থাকতে চান। আমি ভারতের সরকারকে অনুরোধ করছি, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য।”

সম্প্রতি শাহরুখ বলেছিলেন, “ যদিও আমি একজন ভারতীয় তবুও মাঝে মাঝে আমার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়, আমি দেশের চেয়ে প্রতিবেশি দেশের প্রতি বেশি অনুগত।”

এরপর কিং খানকে লস্কর-ই-তৈয়বার প্রধান সাঈদ বলেন, “শাহরুখ যদি ভারতে অনিরাপদ মনে করে তাহলে তার পাকিস্তানে আসা উচিত।”

দ্য এক্সপেস ট্রিবিউনকে দেওয়া সাক্ষাৎকারে হাফিজ সাঈদ বলেন, “শাহরুখকে এখানে স্বাগত জানানো হবে।”

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান