১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৯:৪৩ পিএম BDST banglanew24
21 Sep 2012   04:25:28 PM   Friday BdST
E-mail this

হিরোইনের জন্মদিনে পর্দায় এলো ‘হিরোইন’


কামরুজ্জামান মিলু
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হিরোইনের জন্মদিনে পর্দায় এলো ‘হিরোইন’

হিরোইনের মুক্তির দিন শুরুতে ঠিক করা হয়েছিলো এক সপ্তাহ আগেই। পরে তা পিছিয়ে কারিনার জন্মদিনের তারিখটিই বেছে নেওয়া হয়। এদিকে একই দিনে বলিউডে মুক্তি পাচ্ছে আরো দুটি নারীপ্রধান সিনেমা-  শ্রীদেবী অভিনীত ‘ইংলিশ ভিংলিশ’ এবং প্রীতি জিনতা অভিনীত ও প্রযোজিত ‘ইশক ইন প্যারিস’। সুতরাং নিজের জন্মদিনে এবারে এ দুই অভিনেত্রীর সিনেমার সঙ্গে ত্রিমুখী লড়াইয়েরই মুখোমুখি হচ্ছেন মাধুর ভাণ্ডারকার এবং তার ‘হিরোইন’ কারিনা।

কয়েকদিন আগের কথা। গণেশ আচার্য পড়েছিলেন বেজায় ফাঁপড়ে। না, ফাঁপড় বললেই চলবে কেন, বলা ভালো দোটানায় পড়েছিলেন তিনি। এতদিন ইস্তক দিব্যি ছিলেন গণেশ; খাচ্ছিলেন আর নাচছিলেন নিজের মনের তালে! সেই নাচ তুলে নিয়ে সিনেমা হলে দর্শকদের টেনে আনছিলেন নায়িকারাও। কী এমন হল তাহলে গণেশের সঙ্গে?

আসলে `চিকনি চামেলি` গানটি হিট হওয়ার পরে গণেশ আচার্যর নাম এখন নির্মাতাদের মুখে মুখে! আর হবে না বা কেন ‘চিকনি চামেলি’-র ব্লকবাস্টার হিট হওয়ার পুরো ক্রেডিটটাই তো তার। বলিউডি হার্টথ্রব ক্যাটরিনাকে হাতে ধরে একটার পর একটা ডান্স স্টেপ শিখিয়ে যিনি ভারতকে দিলেন এক জম্পেশ আইটেম নম্বর, সেই কোরিওগ্রাফারের জলবা নিজের ছবিতে রাখতে ব্যস্ত এখন অনেকেই। গণেশের দোটানার কারণও এটাই। সম্প্রতি মধুর ভান্ডারকরের ‘হিরোইন’ ছবিতে আইটেম গান ‘হলকট জওয়ানি’-র কোরিওগ্রাফি করার মহৎ দায়িত্ব পড়েছিল গনেশবাবুর কাঁধে।

যাই হোক, গণেশ তার কাজ করেছেন! এবার দেখা যাক, শেষ হাসি কার মুখে ফোটে। যেখানে কারিনার জায়গায় অভিনয়ের কথা ছিল ঐশ্বরিয়ার, কিন্তু সন্তান সম্ভবা থাকার কারণে ঐশ্বরিয়ার বদলে সেই কাজটি পায় কারিনা। শুরু থেকেই কারিনা এই কাজটি নিয়ে অনেক উচ্ছ্বাসিত। মধুর ভান্ডারকরের পরিচালনায় এই ছবিটিকে কারিনা বলেছেন, তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি।
 
শুক্রবার ‘হিরোইন’ মুক্তির পরিপ্রেক্ষিতে কারিনাকে নিয়ে ভারতের পত্রপত্রিকা মুখরিত হয়ে উঠেছে। ছবিটি নিয়ে দর্শকদের মনেও কৌতুহলের রেখা দেখা দিয়েছে। হবেই না কেন বেবোর জন্মদিন যে একই দিনে।

মুক্তি আগেই ‘হিরোইন’ অস্কারে যাওয়া ভারতীয় ছবির তালিকায় স্থান করে নিয়েছে। চলচ্চিত্র বোদ্ধারা এর কৃত্বিত দিচ্ছেন কারিনাকেই। একের পর এক পাহাড়সম সাফল্য কারিনাকে নিয়ে গেছে আকাশ ছোঁয়া উচ্চতায়।

তাই গত কয়েক সপ্তাহ ধরে কারিনার ব্যস্ততাও প্রচুর। সম্প্রতি একটি থিয়েটারে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এতে ছবিটির কলাকুশলীসহ বলিউডের বরেণ্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক উপস্থিত ছিলেন। আর সেখানেই কেঁদে ফেলেন কারিনা। ছবির তিন ভাগের দুই ভাগ চলার পরই থিয়েটারে ফেলফেল করে কেঁদে উঠেন বলিউড বেবো কারিনা কাপুর। শুধু কারিনাই নয়, উপস্থিত অনেকেই এর আবেগের সঙ্গে হারিয়ে কেঁদে ফেলেন। উল্লেখ্য, ছবিটিতে একজন নায়িকার শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় সব ঘটনাই তুলে ধরা হয়েছে। গসিপ, স্ক্যান্ডাল, জয়জয়কারসহ সবকিছুই আছে এখানে।

‘হিরোইনে’ ভারতীয় চলচ্চিত্র জগতের রুপালি পর্দার পেছনের বাস্তবতা তুলে ধরা হয়েছে। রূপালি পর্দার চাকচিক্য কিভাবে একজন মানুষকে রাতারাতি বদলে ফেলে, সে চিত্রই ছবিতে তুলে ধরা হয়েছে।

নিন্দুকেরা বলছেন, ছবির কাহিনীতে ভান্ডারকারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ‘ফ্যাশন’র সঙ্গে মিল রয়েছে। ‘ফ্যাশন’ ছবিতেও সুপার মডেলদের উত্থান-পতনের কথা তুলে ধরা হয়েছিল। এছাড়াও কারিনার অভিনীত আইটেম গান ‘হালকাট জওয়ানি’র বেশ-ভূষার সঙ্গে ক্যাটরিনার কাইফের ‘চিকনী চামেলী’র সাদৃশ্য রয়েছে বলে অনেকেই মনে করছেন।

আবার কেউ বলছেন ছবির চিত্রনাট্যের সঙ্গে ‘ডার্টি পিকচার’ ছবির যথেষ্ট মিল রয়েছে। ‘হিরোইন’ কি সত্যিই ‘ডার্টি পিকচার’ কিংবা ‘ফ্যাশনে’র মিশ্রণে তৈরি, সেটার বিচারক এখন দর্শক।

সম্প্রতি ছবির একটি পোস্টার ইন্টারনেটে প্রকাশিত হয়। ছবির পোস্টারটি ইন্টারনেটে ছাড়তেই এক লাখেরও বেশি হিট পড়েছে। ইন্টারনেটে সাফল্যে উচ্ছ্বসিত কারিনাও।

কারিনা জানিয়েছেন, ধন্যবাদ আমার ভক্তদের। আমি জানি আপনারা ‘হিরোইন’ ছবিটি দেখতে ব্যাকুল হয়ে আছেন। কথা দিচ্ছি, ছবিতে আপনাদের প্রত্যাশার চেয়ে বেশি কিছু পাবেন।’ ভক্তদের ব্যাপক সাড়া দেখে বলিউড বিশ্লেষকরা ইতোমধ্যেই ‘হিরোইনে’র ভবিষ্যৎও এঁকে ফেলছেন। বলছেন, প্রথমত এতে অভিনয় করছেন কারিনা কাপুর। দ্বিতীয়ত, কারিনার  খোলামেলা উপস্থিতি। সব মিলিয়ে ছবি দেখে দর্শকের পয়সা উসুল হবে বটে!

‘হিরোইন’ ছবিতে কারিনা কাপুর ‘হালকাট জওয়ানি’ আইটেম গানে স্বল্পবসনা ও আবেদনময়ী সাজে নৃত্য পরিবেশন করবেন। ইতোমধ্যেই গানটির প্রমো বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার শুরু হয়েছে। আবেদময়ী কারিনাকে দেখে বলিউড টিনসেলে রীতিমতো হৈচৈ পড়ে গেছে।

এ ছবির মাধ্যমে কারিনা কাপুর বছরের সেরা মূল্যবান পোশাকের অধিকারিণীও হতে চলেছেন। ‘হিরোইন’ ছবিতে তিনি দেড় কোটি রুপির পোশাক পরেছেন।

‘হিরোইন’ ছবিতে কারিনার মুখে ধূমপানের বিরুদ্ধে সংবিধিবদ্ধ সর্তকীকরন বার্তা উচ্চারিত হবে। তিনি বহুল আলোচিত এ ছবির শুরুতে, বিরতিতে ও শেষে ধ‍ূমপানবিরোধী বার্তা দর্শক-শ্রোতাদের মাঝে ছড়িয়ে দেবেন। গত সপ্তাহে ভারতীয় সেন্সর বোর্ড ‘হিরোইন’ ছবিতে কারিনার ধূমপানের দৃশ্যগুলো কর্তনের নির্দেশ দেয়। তবে পরিচালক দৃশ্য কর্তনের পরিবর্তে ছবিতে কারিনাকে দিয়ে ধূমপানবিরোধী স্লোগান দেয়ানোর সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, এবারই প্রথম বলিউডের কোন অভিনেত্রী ধূমপানবিরোধী প্রচারে অংশ নিচ্ছেন।
 
বর্তমানে কারিনা ‘হিরোইনে’র প্রচারের কাজে ব্যস্ত থাকলেও, তার চারপাশে বিয়ের সানাই বেজে চলছে।

সাইফ-কারিনা জুটি অক্টোবরের ১৬ তারিখে বিয়ের পিঁড়িতে বসবেন বলে ঘোষণা দিয়েছেন সাইফের মা শর্মিলা ঠাকুর।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১২
সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান