ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনারেশন নেক্সট কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩১ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় সাভারের ফ্যাক্টরি প্রাঙ্গণে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ ডিসেম্বর।
কোম্পানিটি আরও জানিয়েছে, ৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরে জেনারেশন নেক্সট কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ০৯ টাকা, মোট সম্পদমূল্য (এনএভি) ২২ দশমিক ৬৪ টাকা ও শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১ দশমিক ০০ টাকা।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ১০,২০১২
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর