 |
আমাদের দেশীয় মডেলিং সেক্টর দিন দিন বড় হচ্ছে। কিন্তু সেই তুলনায় নির্ভর করা মতো মডেল আছে হাতেগোনা। প্রতিভাবান মডেল জুটি খুঁজে বের করার লক্ষ্যে শিগরিই শুরু হতে যাচ্ছে ‘ইয়াং স্টার মডেল হান্ট’। এই প্রতিযোগিতার আয়োজনে রয়েছে ‘রয়েল ব্লু ইভেন্ট কেয়ার’।
দেশের অন্যসব রিয়েলিটি শোর তুলনায় ‘ইয়াং স্টার মডেল হান্ট’ সম্পূর্ণ ব্যতিক্রম। এই রিয়েলিটি শোতে কাপল মডেল অর্থাৎ মডেল জুটিকে লাইমলাইটে তুলে ধরা হবে। শিগগিরই এ প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন শুরু হবে।
‘ইয়াং স্টার মডেল হান্ট’-এর বিস্তারিত নিয়ম-নীতি জানানোর জন্য রয়েল ব্লু ইভেন্ট কেয়ার ইউনিট ১৮ জুলাই সন্ধ্যা ৭টায় রাজধানীর এলিফেন্ট রোডের ‘চায়না কিচেন রেস্টুরেন্টে আয়োজন করেছে এক সংবাদ সম্মেলনের।
‘ইয়াং স্টার মডেল হান্ট’ প্রতিযোগিতাটির সঙ্গে টিভি চ্যানেল পার্টনার হিসেবে আছে ‘চ্যানেল সিক্সটিন’। এই রিয়েলিটি শোর অনলাইন নিউজ পার্টনার হিসেবে রয়েছে ‘বাংলানিউজটোয়েন্টিফোর.কম’।
এই রিয়েলিটি শোর রেডিও পার্টনার ‘রেডিও পিপলস’। দৈনিক পত্রিকা পার্টনার ‘ভোরের কাগজ’ ও মিডডে দৈনিক ‘দিনের শেষে’। সাপ্তাহিক পত্রিকা সাপ্তাহিক ‘একাত্তর’, বিনোদন ম্যাগাজিন ‘তারকালোক’। ফ্যাশন পার্টনার ‘রেডিয়েন্ট ইন্সস্টিটিউট অব ডিজাইন’ এবং বিউটি পার্টনার হিসেবে আছে ‘রেড বিউটি পার্লার’।
বাংলাদেশ সময় ১৬৫০, জুলাই ১৮, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক