৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১০:৫৫ এএম BDST banglanew24
15 Sep 2012   05:46:12 PM   Saturday BdST
E-mail this

এনটিভিতে নাটক ‘পথ ভুলে দেখা’


কামরুজ্জামান মিলু’
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এনটিভিতে নাটক ‘পথ ভুলে দেখা’

সাম্য ও ইপ্সিতা দুজনের জীবনের গতি ভিন্ন। একজন ভবঘুরে স্বভাবের ফটোগ্রাফার তো আরেকজন অনেকটা নি:সঙ্গ-একাকী জীবন যাপন করে আসছেন। কোন এক যাত্রাপথে সাম্যর চোখের ফ্রেমে আটকা পড়ে ইপ্সিতা। ইপ্সিতা বয়সে একটু বড় হবে। তবুও কেন যেন সাম্য তার দিকে ছুটতে থাকে। সাম্য নিজের গন্তব্য ভুলে গিয়ে ইপ্সিতাকে অনুসরণ করতে করতে- চট্টগ্রাম, ফয়ে’স লেক, কক্সবাজার গিয়ে পৌঁছায়।

কোন এক বিকেলে ইপ্সিতার ছবি তুলতে গেলে সাম্য ইপ্সিতার তোপের মুখে পড়ে। কিন্তু তার পিছু কিছুতেই ছাড়ে না। এতে ইপ্সিতা বিরক্ত, সে একা থাকতে চায় কিন্তু তার চোখ কি যেন খোঁজে। এই বিষয়টা তখনও দর্শকের কাছে রহস্য থেকে যায়।

এদিকে ইপ্সিতাকে ফলো করা নিয়ে ইপ্সিতা আর সাম্যের মধ্যে প্রায়ই ঝামেলা হতে থাকে। ইপ্সিতা বেশ কয়েকবার সাম্যকে অপমানও করে। কিন্তু নাছোড়বান্দা সাম্য ইপ্সিতার গল্প বলতে বাধ্য করে। এক পর্যায়ে সাম্য জানতে পারে, ইপ্সিতার স্বামী সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। কোন এক মিশনে সে মারা যায়। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। এরকমই এক গল্প নিয়েই নাটক ‘‘পথ ভুলে দেখা``।

ইভান রেহানের রচনা ও পরিচালনায় এ নাটকটি প্রচারিত হবে ১৬ সেপ্টেম্বর রাত ৯টায় এনটিভিতে। কক্সবাজার, ফয়েস লেক, ঢাকাসহ বিভিন্ন লোকেশনে শ্যুটিং হওয়া এ নাটকটিতে সাম্য চরিত্রে কল্যাণ ও ইপ্সিতা চরিত্রে অভিনয় করেছেন অর্পণা। আর বিশেষ একটি চরিত্রে
অভিনয় করেছেন র‌্যাম্পের মডেল আসিফ খান।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান