৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৭:৪১ পিএম BDST banglanew24
07 Jun 2012   02:09:05 AM   Thursday BdST
E-mail this

মঞ্চস্থ হলো যৌন কর্মীদের অভিনীত ‘তাড়ক’


আশরাফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পরিবার ও সমাজে হিজড়া ও যৌন কর্মীদের উপর অবহেলা, বৈষম্য ও নির্যাতনের চিত্র অভিনবভাবে ফুটে উঠলো এবার মঞ্চনাটকে।

বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় বেঙ্গল ফাউন্ডেশনের প্রযোজনায় সংখ্যালঘু এই জনগোষ্ঠীর সংগঠন ‘সম্পর্কের নতুন সেতু’ সদস্যদের অভিনীত নাটক ‘তাড়ক’ মঞ্চস্থ হয়।
নাটকটির নির্দেশনা দিয়েছেন আনিসুল হক বরুণ।

শুরুতে নাটকটি নির্মাণের পটভূমি ব্যাখ্যা করে ১০ মিনিটের একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সমাজ উন্নয়ন কর্মী খুশী কবির, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী ও ‘সম্পর্কের নয়া সেতু’ গোষ্ঠীর প্রেসিডেন্ট জয়া সিকদার।

নাটকের মূল গল্প সংগঠনের সদস্যদের জীবন পরিক্রমাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। শিল্পের সঙ্গে সম্মিলনে হয়তো বঞ্চিত ও নিগৃহীত জীবন থেকে সরে দাঁড়ানোর আত্মবিশ্বাস এই জনগোষ্ঠীর ভেতর জেগে উঠবে এমন প্রত্যাশা আয়োজকদের।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, জুন ০৭, ২০১২
আইএস/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান