৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৯:৩৯ এএম BDST banglanew24
18 Feb 2013   04:03:17 AM   Monday BdST
E-mail this

শাহবাগে মধ্যরাতে ৪ ফুটবল তারকার একাত্মতা ঘোষণা


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণজারণ চত্বর থেকে: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগের গণজাগরণ চত্বরে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন জাতীয় ফুটবল দলের চার তারকা।

রাত পৌনে ৩টার দিকে তারা শাহবাগে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

জাতীয় ফুটবল দলের তারকাদের মধ্যে হিমেল, রবিন, সৈকত এবং মিশু শাহবাগে উপস্থিত হন।

এ সময় মিশু উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। তাই আমি অন্তর থেকে রাজাকারদের ফাঁসি চাই।”

তিনি আরও বলেন, “আমি বলতে চাই যতক্ষণ রাজাকারদের ফাঁসি দেওয়া না হবে ততক্ষণ আমরা কেউ এই গণজাগরণ চত্বর ছাড়ব না।’’

এ সময় তারা কিছুক্ষণ আন্দোলনকারীদের সঙ্গে স্লোগান দিয়ে চলে যান।

বাংলাদেশ সময়: ০৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান