ধামরাই (ঢাকা): দুইদিনেও উদ্ধার হয়নি সাভার জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের নিখোঁজ ছাত্র মেহেদি হাসান (১৮)।
মেহেদি হাসান ধামরাই পৌরসভার বান্দিমারা মহল্লার মানছুর রহমানের ছেলে।
পরিবারিক সূত্রে জানা গেছে, মেহেদি হাসান জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। বুধবার সন্ধ্যায় বাড়ির পাশের মাঠে বন্ধুদের সঙ্গে খেলার সময় তাকে অজ্ঞাতপরিচয়ধারীরা মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়।
এরপর অনেক খোঁজাখুঁজি করেও বৃহস্পতিবার দুপুর ৩টা পর্যন্ত মেহেদি হাসানের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় মেহেদি হাসানের মামা দৈনিক ইনকিলাব ধামরাই প্রতিনিধি আনিস উর রহমান স্বপন বাদী হয়ে ধামরাই থানায় একটি সাধারণ ডাইরি করেছেন।
এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, নিখোঁজ মেহেদিকে উদ্ধারের জন্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ২১ জুন, ২০১২
সম্পাদনা: কামরুল হাসান সবুজ ও শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর