নির্মাণ হল ভালোবাসা দিবসের টেলিছবি ‘@১৮’। আদনান আল রাজীবের পরিচালনায় এই টেলিছবিতে অভিনয় করেছেন ইরেশ যাকের, মম, ফারুক আহমেদ, মিতা চৌধুরীর মতো অভিজ্ঞ অভিনয় শিল্পীরা এবং তওসিফ, মিশু, অ্যালেন, ফারিয়া ও অ্যানার মতো নতুন প্রজন্মের অভিনেতারা। বেশ অনেকগুলো উল্লেখযোগ্য বিজ্ঞাপনচিত্র পরিচালনা করলেও এই টেলিছবিটি পরিচালক আদনান আল রাজীবের প্রথম বড় বাজেটের কাজ। টেলিছবিটির জন্য দুটি গান তৈরি করেছে স্টুডিও ৫৮।
টেলিছবির গল্প তিন বন্ধুকে ঘিরে আবর্তিত হয়েছে যেখানে সময় শেষ হয়ে যাওয়ার আগেই প্রধান চরিত্রকে খুঁজে পেতে হবে তার সত্যিকারের ভালোবাসাকে। এই তিন বন্ধুর যাত্রাপথে তারা নানা রকমের মজাদার ঘটনা এবং হাস্যকর সমস্যার সম্মুখীন হয়, যা পরবর্তীতে বেশ অদ্ভূতভাবে তাদেরকে জীবনের বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষা দেয়। প্রথম দর্শনে যদিও গল্পটি হাসির বলে মনে হতে পারে, তবে কাহিনী যতটা এগিয়ে যায়, ততটাই জীবনের গভীর দিকগুলো উঠে আসে। বলে জানিয়েছেন নির্মাতা। টেলিছবিটি প্রযোজনা করেছে এয়াটেল।
বাংলাদেশ সময় : ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৩
জিআর