৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১০:৩৩ পিএম BDST banglanew24
10 Jul 2012   10:56:52 PM   Tuesday BdST
E-mail this

গোপালগঞ্জে ৩ অপহৃত উদ্ধার, অপহরণকারী গ্রেফতার


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গোপালগঞ্জে ৩ অপহৃত উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাসহ ৩ অপহৃতকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণকারী দলের প্রধান বিটিসিএলে`র চালক রণজিৎ কুমার সিকদারকেও (২৮) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে শহরের পাওয়ার হাউজের মধ্য থেকে ৩ অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

উদ্ধার হওয়া অপহৃতরা হলেন- কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি রামানন্দ বৈদ্য (৪৫), মুসুরিয়া গ্রামের অবিনাশ মুন্সি (৫০) ও একই গ্রামের লিটন মুন্সি (২৪)।

মামলার বাদী রামানন্দ বৈদ্য বাংলানিউজকে বলেন, ‌`মঙ্গলবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জের একটি আদালতে জমি সংক্রান্ত মামলায় হাজিরা দিতে কোটালীপাড়া থেকে বাসে করে বেদগ্রাম মোড়ে নামি। সেখান থেকে একটি ইজিবাইক নিয়ে আদালতে আসার পথে বেদগ্রাম কবরস্থানের কাছে রণজিৎ কুমার সিকদারের নেতৃত্বে ৭/৮ অপহারণকারী গতিরোধ করে জোর করে আমাদের মাইক্রোবাসে তুলে নেয়।`

এ সময় আমাদের সঙ্গে থাকা অপর ৩ জন পালিয়ে গিয়ে পুলিশকে খবর দেয়। অপহরণকারীরা আমাদের শহরের পাওয়ার হাউজের ভেতরের একটি রুমে আটকে রাখে।`
 
এবিষয়ে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক আবু তালেব জানান, অভিযোগের ভিত্তিতে দিনভর অভিযান চালিয়ে বিকেল ৫টার দিকে ওই ৩ জনকে শহরের পাওয়ার হাউজের একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়।

এ সময় অপহরণকারী দলের প্রধান রণজিৎ কুমার সিকদারকে গ্রেফতার করা হয়। তার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার বাকাইল গ্রামে। তিনি ফরিদপুরে বিটিসিএল`র চালক হিসেবে কর্মরত।

অপহরণকারী দলের অপর সদস্যদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান