১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১২:২৭ পিএম BDST banglanew24
16 Feb 2013   06:25:56 PM   Saturday BdST
E-mail this

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নৌ-কর্মকর্তাসহ নিহত ২


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নৌ-কর্মকর্তাসহ নিহত ২

চট্টগ্রাম: নগরীর পতেঙ্গা থানার রুবি গেইট এলাকায় শনিবার সকালে প্রাইভেট কারের ধাক্কায় আরও একজন মারা গেছেন। নিহত ওই ব্যক্তির নাম নূর আলম মীর (৪০)। তিনি নৌবাহিনীর বেসামরিক কর্মকর্তা।

এর আগে সকালে একই দুর্ঘটনায় মো.সোলায়মান (৫৫) নামে স্থানীয় এক মসজিদের ইমাম মারা যান।

শনিবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

পতেঙ্গা থানার ওসি মো.আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, সকালে রুবি গেইটের সামনে সড়কে দ্রুতগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দু`পথচারী নূর আলম মীর ও সোলায়মানকে ধাক্কা দেয়।

এতে গুরুতর আহত সোলায়মানকে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে এবং নূর আলমকে নৌবাহিনী হাসপাতালে নিয়ে যান।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো.শওকত বাংলানিউজকে জানান, হাসপাতালে নেয়ার পর সকাল ৯টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে ওসি জানান, চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে নেভি হাসপাতালে মারা যান নূর আলম।

দুর্ঘটনায় নিহত সোলায়মান পতেঙ্গার সাইলো জেটি গুদাম মসজিদের ইমাম। তার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার পেরুয়া গ্রামে।

অন্যদিকে নূর আলম চট্টগ্রামের নৌঘাঁটিতে বেসরকারী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন বলে জানান পতেঙ্গা থানার ওসি।

এদিকে দুর্ঘটনার পর প্রাইভেট কারটি ফেলে চালক ও যাত্রীরা পালিয়ে গেছেন। পুলিশ কারটি আটত করে থানায় নিয়ে গেছে বলে ওসি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৩৯ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬,২০১৩
আরডিজি/টিসি

 

  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান